Saturday, April 4, 2026

পুজো কমিটিগুলিকে টাকা দিতে রাজ্যকে অনুমতি নির্বাচন কমিশনের

Date:

Share post:

দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে দিতে রাজ্য সরকারকে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের অর্থ পেতে চার জেলার আবেদনকারীদে র কিছুটা অপেক্ষা করতে হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো কমিটিগুলিকে অর্থ দেওয়া গেলেও, লক্ষ্মীর ভান্ডারের প্রথম ধাপের অর্থ পেতে চারটি জেলাকে কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ক্ষেত্রেও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কথাই জানিয়েছেন তিনি। কোচবিহার, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় উপনির্বাচন মিটে গেলে ওই চার জেলার আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। কারণ, আগামী ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচন হবে। তাই সেই নির্বাচন শেষ হলে, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের অর্থ দেওয়ার কাজ করতে পারবে।
তবে অন্যান্য জেলাগুলিকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...