Saturday, June 27, 2026

‘ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ জিতেছে ভারতই’ :রোহিত শর্মা

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড( india-england) টেস্ট সিরিজ জিতেছে ভারত( india)। এমনটাই দাবি করলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা( rohit sharma)। সদ‍্য ভারতের ইংল‍্যান্ড টেস্ট সিরিজ আদৌ সমাপ্ত না অসমাপ্ত, তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। পঞ্চম টেস্টের আগের দিন ভারতীয় দলের ফিজিয়ো যোগেশ পারমারের কোভিড ধরা পড়ায় বাতিল হয়ে গিয়েছিল ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। তার আগে পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। আর ভারতের এগিয়ে থাকার যুক্তিতেই রোহিত মনে করছেন সিরিজ জিতেছে ভারতই।

এদিন এক সাক্ষাৎকারে রোহিত বলেন,” আমি জানি না শেষ ম্যাচ নিয়ে কি হতে চলেছে, আমরা পরের বছর একক টেস্ট খেলব কি না! কিন্তু আমি মনে করি আমরা ইংল্যান্ডে ২-১ ফলে সিরিজ জিতে এসেছি।”

এই সিরিজে ওপেনার হিসেবে দুরন্ত পারফরম্যান্স করেছেন রোহিত। তবে নিজের এই পারফরম্যান্সকে সেরা বলতে নারাজ রোহিত। তিনি বলেন,”  আমার টেস্ট কেরিয়ারে আমি যে জায়গায় দাঁড়িয়ে ছিলাম, তার তুলনায় এটি ভালো সিরিজ। এটি আমার সেরা সিরিজ নয়, আমার মনে হয় আমার সেরাটা আসা এখনও বাকি রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজেকে সময় দিয়েছিলাম যে কোন ধরণের টেকনিক ও মানসিকতা লাগে। আমি খুবই খুশি এবং এটিকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...