Monday, April 6, 2026

মহানগরীর পুজোমণ্ডপ পরিদর্শনে নগরপাল সৌমেন মিত্র

Date:

Share post:

রাত পোহালেই মহালায়া (Mahalaya) । তাই সমস্ত পুজোমণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কারণ পুজো (Durga Puja) আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামিকাল মহালয়া। তারপর আর কয়েকটা দিন পরেই দেবীর বোধন। এরইমধ্যে শহর কলকাতায় বড় বড় যে সমস্ত পূজামণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপ একবার করে পরিদর্শন করে নিচ্ছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গতকাল কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলি ঘুরে ঘুরে তদারকি করেছেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স। সঙ্গে ছিলেন

পূর্ত দপ্তর ও দমকল বিভাগের আধিকারিকরাও। এদিন সকাল বেলা একডালিয়া পুজোর মণ্ডপ পর্যবেক্ষণ করলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তিনি জানিয়েছেন কলকাতা হাইকোর্ট যে সমস্ত নির্দেশ দিয়েছে সমস্ত পুজো কমিটিকে এবং সাধারণ মানুষকে সেগুলো মানতে হবে। পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করার কোনও অনুমতি নেই। দর্শনার্থীদের বাইরে থেকে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হবে। এছাড়া পূজামণ্ডপের বাইরে বেশি ভিড় করা যাবে না। প্রত্যেক দর্শনার্থীকে মাস্ক ব্যবহার করতে হবে। তাছাড়া যারা উত্তর থেকে দক্ষিণে ঠাকুর দেখতে আসবেন তাদের জন্য বড় ভরসা ছিল টালা ব্রিজ। কিন্তু গত দেড় বছর ধরে টালা ব্রিজ না থাকায় যেরকম ভাবে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছিল সেই পদ্ধতিতে গাড়ি চলবে এবং ট্রাফিক পুলিশ সবকিছু নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। পাশাপাশি তিনি জানিয়েছেন মানুষকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। কলকাতা হাইকোর্ট যে সমস্ত নির্দেশ দিয়েছে সেই সমস্ত নির্দেশ পুজো কমিটি ও সাধারণ মানুষকে মানতে হবে এবং প্রতিটি পুজো কমিটির ভলেন্টিয়ারদের এবং আয়োজকদের ভ্যাকসিন নিতে হবে।

আরও পড়ুন:মহালয়ার আগে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস, পুজোর ক’টা দিনও কী বৃষ্টি?

advt 19

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...