Saturday, April 4, 2026

রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমল

Date:

Share post:

রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই কমল। কয়েক দিন ধরে ৭০০-র বেশি দৈনিক আক্রান্ত ছিল। তবে গত ২৪ ঘণ্টায় তা নিম্নমুখী হয়েছে। যদিও কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় ফের শতাধিক বাসিন্দা সংক্রমিত হয়েছেন। সংক্রমণ কমলেও কোভিডে মৃত্যুর দৈনিক সংখ্যা বেড়েছে। দৈনিক টিকাকরণও আগের থেকে অনেক কমেছে।

সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬০১ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কলকাতায় ১৩৫ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২০। হাওড়া এবং হুগলিতে ৪৭ জন করে বাসিন্দার সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমণ ছ়ড়িয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৭১ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৬০৪।

গত ২৪ ঘণ্টায় ১২ জন কোভিড রোগী মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫, কলকাতায় ৩, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে ২ জন করে আক্রান্ত রয়েছেন। এখনও পর্যন্ত ১৮ হাজার ৮৩৭ জন রোগী মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।দৈনিক কোভিড পরীক্ষাও একধাক্কায় অনেকটাই কমেছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫১০টি কোভিড পরীক্ষা হয়েছে। তবে সংক্রমণের দৈনিক হার বেড়ে হয়েছে ২.৬৪ শতাংশ।

advt 19

 

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...