Wednesday, April 8, 2026

জন্মদিনের সেরা উপহার সিএসকের বিরুদ্ধে জয়, বললেন পন্থ

Date:

Share post:

সোমবার আইপিএলে( ipl) মহেন্দ্র সিং ধোনির( ms dhoni) চেন্নাই সুপার কিংসকে( csk) ৩ উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লি ক‍্যাপিটালস( delhi capital)। আর সোমবারই ছিল দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের( Rishabh Panth) জন্মদিন। তাইতো ধোনির দলকে হারানো জন্মদিনের সেরা উপহার বলে জানালেন পন্থ।

সাংবাদিক সম্মেলনে এসে পন্থ বলেন,”জন্মদিনে এমন উপহার খারাপ না। কঠিন ম্যাচ ছিল। নিজেরা আরও কঠিন করে নিয়েছিলাম। দিনের শেষে জিততে পেরেছি, আমি তাতেই খুশি। পাওয়ার প্লে-তে ওরা রান করেছিল। মাঝের ওভারে আমরা খুব ভাল বল করেছি। শেষের দিকে ওরা আবার রান করে নেয়। তবে শেষমেশ লড়াই করে আমরা জয় ছিনিয়ে নিয়েছি। জন্মদিনে এর থেকে সঠিক উপহার আর কিছু হতে পারে না।”

সোমবার সিএসকের বিরুদ্ধে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারেননি পৃথ্বী শাহ। তবে তা নিয়ে না ভেবে, বরং যোগ‍্য নেতার মতন পৃথ্বীর পাশে দাঁড়ালেন পন্থ। পৃথ্বীর ব‍্যাটিং নিয়ে পন্থ বলেন,”ব‍্যাট করতে নেমে পৃথ্বী আমাদের একটা ভাল শুরু দেয়। রানের লক্ষ্য কম থাকায় আমরা সব সময় লড়াইয়ে ছিলাম। পৃথ্বী নিজের মতো খেলে। শিখর ধাওয়ান ওকে সাহায্য করেছে। এটাই চেয়েছিলাম।”

আরও পড়ুন:আইএসএসএফ বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়লেন ঐশ্বরী

advt 19

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...