Saturday, April 4, 2026

মহালয়ায় চেন্নাইতে পিতৃতর্পণ প্রবাসী বাঙালিদের

Date:

Share post:

মহালয়ায় পিতৃতর্পণ। শুধু বাংলায় নয়, বাংলার বাইরে যেখানে প্রবাসীরা রয়েছেন, সেখানেও বুধবার, ভোরে নদী তীরে তর্পণ করা হয়। চেন্নাইতে (Chennai) সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশন (SMCA, Chennai)-এর উদ্যোগে বেসান্তনগর ইলিয়ট বিচে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন সেখানকার বাঙালিরা।

SMCA-র পক্ষ থেকে সংগঠনের অন্যতম সহসভাপতি দেবাশিস মুখোপাধ্যায় (Devashis Mukherjee) ও সহসম্পাদক প্রদ্যুৎকুমার ঘোষ (Pradyutkumar Ghosh) এই অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন। সমস্ত রকম Covid বিধি মেনে পুরোহিত মহাদেব ভট্টাচার্য প্রত্যেককে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করান।

 

বাংলা থেকে বহুদূরে নিজেদের মতো করেই দুর্গোৎসব পালন করেন চেন্নাইয়ে থাকা বঙ্গসন্তানরা। মহালয়ার ভোরে দেবীপক্ষের শুরুতে প্রবাসী বাঙালিরা একত্রিত হয়ে শারদীয়ার পরিকল্পনাও সেরে ফেলেন।

advt 19

 

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...