Saturday, April 4, 2026

ত্রিপুরায় রাজ্য কমিটি গঠন তৃণমূলের, আহ্বায়ক পদে সুবল ভৌমিক

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে সংগঠনকে শক্তিশালী করতে এবার রাজ্য কমিটি গঠন করল তৃণমূল(TMC)। ১৯ সদস্যের এই কমিটির আহ্বায়ক পদে বসানো হয়েছে তৃণমূল নেতা সুবল ভৌমিককে। পাশাপাশি এই কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। পাশাপাশি পুরনো কর্মীদের মধ্যে রয়েছেন আশিষ লাল সিং, মামন খান, শর্মিষ্ঠা দেব সরকার।

সংগঠনকে জোরদার করতে দীর্ঘদিন ধরেই ত্রিপুরাতে পড়ে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সংগঠনকে জোরদার করতে এবার তাকেই স্টিয়ারিং কমিটিতে আনল তৃণমূল। এ প্রসঙ্গে রাজ্য তৃণমূলের তরফে জানানো হয়েছে, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয়া চেয়ারপার্সন শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও নির্দেশনায় ত্রিপুরা তৃণমূল কংগ্রেস রাজ্য স্টিয়ারিং কমিটি (TMC formed committee) এবং রাজ্য যুব কমিটির ঘোষণা করে আবেগাপ্লুত। আমরা সকল যোগদানকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা করি”।

আরও পড়ুন:জাগো বাংলা” শারদ সংখ্যা প্রকাশে নেত্রীর পাশে দাঁড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শোনালেন কুণাল

প্রসঙ্গত, ত্রিপুরা সফরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন প্রতিবেশী এই রাজ্যে সংগঠনকে আরও জোরদার করতে পদক্ষেপ নেবে তৃণমূল। সেই লক্ষ্যেই এই কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্য কমিটির পাশাপাশি এদিন যুব কমিটি গঠন করা হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফে। যুব কমিটির আহ্বায়ক করা হয়েছে বাপ্টু চক্রবর্তীকে। পাশাপাশি এই কমিটিতে রয়েছেন ১১ জন সদস্য। উল্লেখ্য, ত্রিপুরায় সংগঠনকে জোরদার করতে কলকাতা থেকে লাগাতার ত্রিপুরা সফর করে চলেছেন সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। আর তাদেরকে আটকাতে হামলা থেকে মামলা কোনও পন্থাই বাদ দিচ্ছে না বিজেপি। এসব কিছুর মাঝেই নিয়ম করে প্রতিদিন ঘাসফুলে যোগ দিচ্ছেন বহু মানুষ। সব মিলিয়ে আগামী দিনের ত্রিপুরা যে তৃণমূলের পাখির চোখ সেটা বেশ স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে ঘাসফুল শিবির।

advt 19

 

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...