Monday, April 6, 2026

উৎসবের মরসুমে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক

Date:

Share post:

অক্টোবর থেকে ডিসেম্বর। টানা উৎসবের মেজাজে দেশবাসী। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পরেই নবরাত্রি। এরপরেই সারি দিয়ে দীপাবলি-কালীপুজো। শেষে ক্রিসমাস। এর মাঝে আবার অনুষ্ঠানবাড়ি তো রয়েছেই। উৎসবের মরশুম শেষ হতে না হতেই শুরু বিয়েবাড়ির মরশুম। ফলে টানা উৎসব বাড়াচ্ছে কোভিড সংক্রমণের আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই আগেভাগে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)।

সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) জয়েন্ট সেক্রেটারি লভ আগরওয়াল (Lav Agarwal ) জানান, উৎসবের মরশুম আর বিয়ের মরশুমে উপচে পড়া ভিড় সংক্রমণের মাত্রা আরও বাড়িতে দিতে পারে। সামনের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস সকলের সতর্ক থাকা প্রয়োজন। বেশিরভাগ অনুষ্ঠান অনলাইন বা ভার্চুয়ালি পালন করার পরামর্শ নিয়েছেন তিনি। পাশাপাশি ভিড় এড়িয়ে চলার পাশাপাশি করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধও মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে করোনা গ্রাফ নিম্নমুখী থাকলেও, বৃহস্পতিবার একলাফে ২২ হাজারের গণ্ডি পেরিয়েছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের আগের ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৪৩১ জন করোনা (Corona) আক্রান্ত হয়েছেন। দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ৩১৮ জন।

আরও পড়ুন- ঝাড়গ্রামের ‘মিনি জু’ থেকে উধাও চিতাবাঘ: তল্লাশি বন দফতরের, এলাকায় আতঙ্ক

advt 19

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...