Sunday, June 28, 2026

মাদক-পার্টিতে এত লোক থাকা সত্ত্বেও শুধু ১৭ জনকে গ্রেফতার কেন? প্রশ্ন আরিয়ানের

Date:

Share post:

বৃহস্পতিবার শাহরুখ-পুত্রকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। শুক্রবার ফের আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সতীশ মানশিণ্ডে। জামিনের শুনানির সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন আরিয়ান খান। তাঁর প্রশ্ন, “মাদক-পার্টিতে ১৩০০ জন লোক ছিলেন। কিন্তু বেছে বেছে গ্রেফতার হলেন শুধু ১৭ জন।” পাশাপাশি তাঁর দাবি, সেদিন প্রমোদতরণীতে ওঠার সময় তাঁর ব্যাগ পরীক্ষা করা হয়েছিল, সেখানে মাদক মেলেনি। যদিও এব্যাপারে এনসিবি-র দাবি, মাদক সেবন করেছেন শাহরুখ-পুত্র,নিজেই তা স্বীকার করেছেন।

আরও পড়ুন:জামিন পেলেন না আরিয়ান, ১৪ দিনের জেল হেফাজত দিল আদালত

শুক্রবার জামিনের শুনানির সময় আরিয়ান জানিয়েছেন, প্রতীক নামে তাঁর এক বন্ধু এই পার্টির আয়োজকদের সঙ্গে তাঁর আলাপ করিয়েছিলেন। সেই ব্যক্তি আরিয়ানকে পার্টিতে আসার জন্য অনুরোধ করেছিলেন। আরিয়ানকে জানানো হয়েছিল, শাহরুখ খানের পুত্র এলে পার্টির জাঁকজমক বেড়ে যাবে। মূলত এই কারণেই নাকি ডেকে আনা হয়েছিল আরিয়ানকে।

এই প্রসঙ্গে আরিয়ানের আইনজীবীর দাবি, আরিয়ান এবং প্রতীকের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখলেই তাঁর মক্কেলের কথার সত্যতা বেরিয়ে আসবে। আরিয়ানের সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্টের সঙ্গেও পরিচয় রয়েছে প্রতীকের।এদিন আরিয়ান আরও বলেন, “মাদক-পার্টি আয়োজকদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আরবাজের সঙ্গে বন্ধুত্ব থাকলেও তাঁর ক্রিয়াকলাপের সঙ্গে আমি যুক্ত নই”।

অন্যদিকে এনসিবি-র তদন্তে যা উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, আরিয়ান এবং আরবাজ একই ব্যক্তির কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। তাঁদের চ্যাট থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। তবে আরিয়ানের এই কথার পরিপ্রেক্ষিতে তাঁর জামিন পাওয়া যাবে কিনা তা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে।

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...