Wednesday, April 8, 2026

পুজোর মুখে খুলল রিষড়ার ওয়েলিংটন জুটমিল

Date:

Share post:

পুজোর মুখে খুশির খবর জুট শিল্পে। খুলল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শুক্রবার, শ্রমমন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) কার্যালয়ে এক ত্রিপাক্ষিক চুক্তি মাধ্যমে শনিবার থেকে কারখানা খোলার সিদ্ধান্ত হয়।

বেচারাম মান্না বলেন, “3 অগাস্ট থেকে কারখানাটি বন্ধ ছিল। ফলে, মধ্যে পড়েছিলেন শ্রমিকরা। কিন্তু আমাদের মা-মাটি-মানুষের সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কারখানাটি খোলার ব্যাপারে উদ্যোগ নেয়। মালিক, শ্রমিক এবং সরকারপক্ষ তিনজন মিলে সিদ্ধান্ত হয়েছে যাতে আবার মিলটি খোলে”। বেচারাম জানান, এই মুহূর্তে রাজ্যে এই জুট মিলটি ছাড়া সমস্ত জুটমিল খোলা। একটি খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলার চট শিল্প আবার তার পুরনো গরিমা ফিরে পাবে। পুজোর আগেই শ্রমিকদের তাদের প্রাপ্য বোনাস (Bonus) মিটিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন:মণ্ডপসজ্জায় জুতো ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে’,পুজো কমিটিকে আইনি নোটিস

18 তারিখ থেকে ফুল প্রোডাকশন চালু হবে। কারখানা খোলায় খুশি শ্রমিক-কর্মচারী থেকে স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, আট মাস খুবই কষ্টের মধ্যে ছিলেন তাঁরা। করোনার মহামারি, তার মধ্যে মিল বন্ধ। সব মিলিয়ে নিদারুণ সমস্যা ছিল। এই সিদ্ধান্তে তাঁরা খুশি।

advt 19

 

Related articles

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...