Saturday, June 20, 2026

ঢাক ছাড়া পুজো হয় না, কেমন আছেন ঢাকিরা?

Date:

Share post:

কেউ এসেছেন বর্ধমানের পূর্বস্থলী থেকে কেউবা আবার বীরভূমের তারাপীঠ থেকে। বছরভর চাষ-আবাদ বা অন্যকিছু করে চলে সংসার। পুজোর কয়েকটি দিন বাড়তি কিছু উপার্জনের জন্য।আপাতত ঠিকানা শিয়ালদহ স্টেশন চত্বর। কারও কাছে ঢাক, তো কেউ কেউ দল নিয়ে বাজাচ্ছেন কুরকুরে। ঠিক ধরেছেন, এঁরা প্রত্যেকের পরিচয় ঢাকি হিসেবে।

পুজো মানেই ঢাক। আর ঢাক ছাড়া মায়ের আরাধনা সম্পূর্ণ হয় না। আশ্বিনের শারদের প্রাতে এই ঢাকের শব্দেই মুখরিত হয়ে ওঠে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ঢাকের বাদ্যি মায়ের আগমনী বার্তার জানান দেয় বাঙালি হৃদয়ে।

তবে গত বছরের মতো এবারও শিয়ালদহ চত্বরে নেই সেই চেনা ছবি। মহামারি পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও হল ফেরেনি ঢাকিদের। বাংলার বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রামে থাকা ঢাকিরা দল বেঁধে তৃতীয়া-চতুর্থী ও পঞ্চমীতে হাজির হত শিয়ালদহ স্টেশন চত্বরে। সেখানেই সকলে মিলে ঢাক বাজাত। হয় বায়না। সেখান থেকেই শহর ও শহরতলীর বিভিন্ন পুজো কমিটি তাঁদের সঙ্গে দর কষাকষি করে নিয়ে যায় মন্ডপে মন্ডপে। কিন্তু এ বছরও পরিস্থিতির সেভাবে উন্নতি হয়নি। চলছে না লোকাল ট্রেন। পুজোয় নেই চেনা রসনাই। পুজোতে আয়োজন যৎসামান্য, তাই ঢাকিদের বদলে অনেকে সিডি বা অনলাইনেই কাজ সেরে ফেলার পরিকল্পনা করেছেন।

অন্যদিকে, বায়না পেলেও কলকাতায় পৌঁচ্ছতে পারছেন না এক শ্রেণীর ঢাকিরা। কারণ গাড়ি করে আসতে যেতে যা খরচ, তা দিতে গেলে পকেট থেকেই টাকা যাবে। আয় তো কিছুই হবে না। তাই ম্লান মুখেই অনেকে দিন কাটাবেন বাড়িতে। আবার যাঁরা এসে পৌঁছেছেন, তাঁদের মুখেও নেই সেই হাসি।

advt 19

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...