Sunday, May 31, 2026

খাদ্যে বিষক্রিয়ায় ক্যানিংয়ে গুরুতর অসুস্থ ৫৮, হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক

Date:

Share post:

বাড়িতে পুজো উপলক্ষে নিমন্ত্রিত ছিলেন গোটা গ্রামের লোক। আর পুজো বাড়িতে খাবার খেয়ে এলাকার অসুস্থ ৫ জন শিশু-সহ ৫৮ জন। শনিবার রাতেই অসুস্থদের মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছেঘটনাদক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার কান্দারপাড়া গ্রামে। সন্তু ভুঁইঞা নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ঢালাই উপলক্ষে পুজো ছিল। দেদার খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই অনুষ্ঠানের খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন সকলে।

খবর পাওয়ার পরই হাসপাতালে ছুটে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। প্রয়োজনে অসুস্থদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করবেন বলেও জানান বিধায়ক।

advt 19

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...