Sunday, June 28, 2026

কেকেআরের বিরুদ্ধে হেরে আইপিএল থেকে বিদায় নিয়ে বিশেষ বার্তা কোহলির

Date:

Share post:

সোমবার কলকাতা নাইট রাইডার্সের( Kkr) বিরুদ্ধে হেরে আইপিএল( ipl) থেকে বিদায় নিয়েছে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর( rcb)। আইপিএল থেকে বিদায় নেওয়ার পরও দলের ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। চলতি বছরই আরসিবির হয়ে শেষ অধিনায়কত্ব করলেন কোহলি। পরবর্তী আর আইপিএলে দেখা যাবে না তাঁকে। তাই ম্যাচ শেষে দলের ক্রিকেটারদের নিয়ে এক বিশেষ বার্তা দিলেন কোহলি।

আরসিবি অধিনায়ক বলেন, “আমি সব সময় একটা জিনিস চেষ্টা করে গিয়েছি, যাতে নতুন ক্রিকেটাররা উঠে আসে এবং নিজেদের প্রকাশ করে। ভারতের হয়েও একই কাজ করেছি। এটুকু বলতে পারি আমি আমার ১২০ শতাংশ দিয়েছি এই দলের জন্য। যে দায়িত্ব নেবে, এটাই তার জন্য সেরা সময়। যতদিন আইপিএল খেলব আরসিবির হয়ে খেলব। আরসিবি ছাড়া কোন দল আমি ভাবতে পারিনা।”

ম‍্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে আরসিবি। সোমবার হারের জন্য নিজের দলের ব্যর্থতার থেকেও কেকেআর বোলারদের বেশি কৃতিত্ব দিলেন বিরাট।

তিনি বলেন,”মাঝের ওভার গুলোতে দারুণ বল করেছে কেকেআর স্পিনাররা। নিয়মিত উইকেট পেয়েছে। আমারা ভাল শুরু করলেও শেষ পর্যন্ত বড় রান করতে পারিনি। যে জায়গায় ওরা বল ফেলেছে সেখানে মারা কঠিন।”

আরও পড়ুন:মালদ্বীপ ম‍্যাচেই ফোকাসড ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

advt 19

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...