Saturday, April 18, 2026

ত্রিপুরা: দলীয় কার্যালয়ে বিজেপির হামলা, পুজোর পর আইন অমান্য আন্দোলনে তৃণমূল

Date:

Share post:

উৎসবের মাঝেও ত্রিপুরাতে(Tripura) জারি রইল বিজেপির(BJP) বর্বরোচিত হামলা। মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরার ধর্মনগরে তৃণমূলের(TMC) দলীয় কার্যালয়ে হামলা চালালো বিজেপির দুষ্কৃতী বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার রাজনীতি। বর্বরোচিত হামলার প্রতিবাদে পুজোর পর আইন অমান্য আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক(Subal Bhumik)।

গত ৭ আগষ্ট তৃণমূলের এই কার্যালয়েই আক্রমণ চালিয়েছিল বিজেপির দুষ্কৃতীরা। এবারে ভাঙচুরের পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার, ফেস্টুন ছিড়ে দেওয়া হয়েছে। দলীয় পতাকাও ছেড়া হয়েছে।

ত্রিপুরায় দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানান, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে। প্রতিদিন ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। ক্রমশ বিজেপির জনভিত্তি কমছে। মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাই তৃণমূল কংগ্রেসের ওপর এধরনের আক্রমণ চালাচ্ছে। ওরা ভাবছে এভাবে হামলা-মামলা করে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখবে। বিজেপি যদি এটা ভেবে থাকে তাহলে ভুল করছে। পুজো শেষ হলে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ আন্দোলন করবে। আইন অমান্য আন্দোলনও হবে।

আরও পড়ুন:গতি শক্তি মাস্টার প্ল্যান উদ্বোধন করে কী বললেন মোদি ?

পাশাপাশি তিনি আরো বলেন, ত্রিপুরার পুলিশ-প্রশাসন দলদাসে পরিনত হয়েছে। এত কিছু ঘটছে কিন্তু পুলিশ কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিচ্ছে না। আসলে মুখ্যমন্ত্রী নিজে যেখানে প্রকাশ্যে নিজে যেখানে আইন-আদালত নিয়ে ছিনিমিনি খেলেন সেরাজ্যের পুলিশ- প্রশাসন কি করতে পারে তা সহজেই অনুমেয়। সংযোজন সুবল ভৌমিকের।

advt 19

 

Related articles

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...

খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যু! চাঞ্চল্য ক্যাম্পাসে

দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT)ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা। শনিবার সকালে পরীক্ষার দিন আচমকাই অটল বিহারী...