Sunday, June 21, 2026

গতি শক্তি মাস্টার প্ল্যান উদ্বোধন করে কী বললেন মোদি ?

Date:

Share post:

গতি শক্তি মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি।২০২৪-২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
গত ১৫ অগাস্ট তিনি বলেছিলেন এই প্রকল্পের কাজ শুরু হলে দেশের প্রায় ১ মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ১০০ কোটি টাকার এই প্রকল্পে দেশের পরিকাঠামো গত উন্নয়নের কাজ হবে।

আরও পড়ুন- নয়ডার পুজো: করোনার কাছে অত্মসমর্পণ নয়, সতর্ক থাকা জরুরি
দেশের পরিকাঠামো গত উন্নয়নে ১০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। তাতে কেন্দ্র এবং রাজ্য দুই ক্ষেত্রের উন্নয়নের প্রকল্পই রয়েছে। ভারতমালা, সাগরমালা, উডান, ইনল্যান্ড ওয়াটারওয়েস, মরু ও শুল্ক অঞ্চল সহ একাধিক ক্ষেত্রের উন্নয়ন মূলক কাজের কথা বলা হয়েছে। এছাড়া টেক্সটাইল, ফার্মাসিউটিকাল, ফিশারিক ক্লাস্টার, ইলেকট্রনিক পার্ক, ডিফেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল করিডর, কৃষিক্ষেত্রের বিশেষ জোন তৈরির কথা বলা হয়েছে।
এই প্রকল্পের মূল উদ্দ্যেশ্য হল দেশের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো এবং পরিকাঠামো গত উন্নয়ন করা। শিল্প ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধিতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। প্রকল্পের সূচনা করেই সেটা শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৫ সালের মধ্যেএই প্রকল্পের বাস্তবায়নের টার্গেট দেওয়া হয়েছে। কতদূর কাজ এগোল তা প্রতিনিয়ত নজরে রাখবে ন্যাশনাল প্ল্যানিং গ্রুপ। প্রকল্পে যদি কোনও রকম পরিবর্তনের প্রয়োজন হয় তার জন্যে একটি কমিটি গড়ে দেওয়া হয়েছে।

advt 19

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...