Saturday, April 4, 2026

দিনহাটা উপনির্বাচনের আগে ব্যাপক ভাঙন বিজেপিতে

Date:

Share post:

কোচবিহারের দিনহাটা উপনির্বাচনের আগে বড়সড় ভাঙন বিজেপিতে। আজ, রবিবার দিনহাটায় বিজেপির জেলা সম্পাদক সুদেব কর্মকার তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন। এছাড়া ২৫ নম্বর মন্ডল সভাপতি মৃদুল ইসোর-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির একঝাঁক নেতা-সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেন। রবিবার দুপুরে শহিদ কর্নার এলাকায় সুভাষ ভবনে বিজেপি নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী পরেশ অধিকারী। ওই যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়-সহ অন্যান্য নেতৃত্ব।

এর আগে গতকাল, শনিবারও দিনহাটায় বড়সড় ভাঙনের মুখে পড়েছিল গেরুয়া শিবিরে। শনিবার দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চাকলাটারি গ্রামে পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগদান করে প্রায় ২৬৫টি পরিবার। বিজেপি ছেড়ে পরিবারগুলি তৃণমূলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

দলবদলের অনুষ্ঠানে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীর এবং আজিজার রহমান, আলতাব হোসেন, ডেভিড ডাক্তার, মিলন সেন প্রমূখ।

advt 19

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...