Saturday, April 4, 2026

খড়দহে ভোট প্রচারে বেরিয়ে আশীর্বাদ প্রার্থনায় প্রয়াত কাজল সিনহার বাড়িতে বিজেপি প্রার্থী

Date:

Share post:

পুজো কাটতেই রাজনীতির ময়দান ফের সরগরম। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। আজ, রবিবার সকাল থেকেই প্রচারে ঝাঁপিয়েছে সব দল। এদিন উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রে ভোটের প্রচারে বেরিয়েছিলেন বিজেপির তরুণ প্রার্থী জয় সাহা। বাড়ি বাড়ি প্রচার করতে করতে হঠাৎ সুকৌশলে পৌঁছে যান প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার বাড়িতে।
জানা গিয়েছে, প্রয়াত তৃণমূল নেতার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপি প্রার্থী। কাজল সিনহার স্ত্রী নন্দিতাদেবীর কাছে আশীর্বাদও প্রার্থনা করেন বিজেপি প্রার্থী জয়। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে সৌজন্য বিনিময় হয়। বাইরে এসে বিজেপি প্রার্থী জয় সাহার দাবি, নন্দিতাদেবী তাঁকে শুধু আশীর্বাদ করে জয়ী হওয়ার কথাও নাকি বলেন। এরপরই খড়দহ এলাকাজুড়ে আলোড়ন তৈরি হয়। তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আদৌ কী ঘটেছে তাঁর জানা নেই। বিরোধী দলের প্রার্থী বাড়িতে ভোট চাইতে গেলে তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় হতেই পারে। তবে প্রয়াত কাজল সিনহার স্ত্রী বিজেপি প্রার্থীর জয়ের জন্য আশীর্বাদ করবেন, সেটা তিনি বিশ্বাস করেন না। বিতর্ক উড়িয়ে নন্দিতা সিনহা বলেন, “আমার দিক থেকে, আমি ওনাকে আশীর্বাদ করেছি। এটা আমাদের দল তৃণমূলের শিক্ষা, বিরোধী কোনও প্রার্থীকে কোনও দলকে আমরা অপমান করব না।”
উল্লেখ্য, কাজল সিনহা তৃণমূলের জন্মলগ্ন থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক বলেই পরিচিত ছিলেন। খড়দহ ও তৎসংলগ্ন এলাকায় কাজল সিনহা খুব দক্ষ সংগঠক ছিলেন। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় একুশের নির্বাচনে খড়দহ থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন কাজল সিনহা। ম্যারাথন ভোট পর্বের মাঝেই করোনা আক্রান্ত হন কাজলবাবু। গণনার আগেই তাঁর  মৃত্যু হয়। এবং ফলাফল বেরোনোর পর দেখা যায় ২৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন প্রয়াত কাজল সিনহা।

advt 19

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...