Saturday, April 4, 2026

জম্মু-কাশ্মীরের পাশাপাশি এবার অসমেও সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্র আইএসআইয়ের

Date:

Share post:

জম্মু-কাশ্মীর মাটিতে লাগাতার জঙ্গি হামলার(Terror attack) শিকার হচ্ছেন ভিন রাজ্যের শ্রমিকরা। অন্যদিকে সমানতালে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে সেনাবাহিনী(Indian Army)। এহেন পরিস্থিতিতে মাঝেই এবার অসমে সর্তকতা জারি করল গোয়েন্দা বিভাগ। রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দা সংস্থা আইএসআই(ISI) উত্তর-পূর্বের রাজ্য অসমে এই হামলার ষড়যন্ত্র করছে। অসমের পাশাপাশি দেশের একাধিক রাজ্যে সন্ত্রাসবাদি হামলার পরিকল্পনা করা হয়েছে বলে খবর। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই গোটা অসমে সর্তকতা জারি করা হয়েছে।

অসম পুলিশের তরফের যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে, সেনাবাহিনী ও আরএসএস(RSS) কর্মীদের টার্গেট হিসেবে বেছে নিচ্ছে জঙ্গিরা। পাশাপাশি ধর্মীয় স্থান ও জমায়েত লক্ষ্য করে চালানো হতে পারে হামলা। এই গোটা ষড়যন্ত্রে নেপথ্যে রয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। শুধু তাই নয়, সম্প্রতি আল-কায়েদার(Al Qaeda) প্রকাশিত একটি ভিডিও বার্তাতেও জানানো হয়েছে অসম ও কাশ্মীরে জিহাদের ডাক দিয়েছে সন্ত্রাসবাদি সংগঠনটি। ফলস্বরূপ আগাম খবর পেয়ে ইতিমধ্যে সতর্ক হয়ে উঠেছে অসম পুলিশের সমস্ত বিভাগ।

গোয়েন্দাদের তরফে যে রিপোর্ট প্রকাশ এসেছে সেখানে জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে ২১ সেপ্টেম্বরই বৈঠকে বসেছিল পাক গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেখানেই ভারতীয়দের কীভাবে হত্যা করা হবে, তার ব্লু প্রিন্টও নাকি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন:লক্ষ্য ৪-০, ২৩ অক্টোবর থেকে উপনির্বাচনের প্রচার শুরু অভিষেকের

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...