Thursday, June 25, 2026

বৃষ্টি থেমে সপ্তাহান্তে শীতের আমেজ মহানগরে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরেও বৃষ্টির (Rain) বিরাম নেই বঙ্গে। লক্ষ্মী পুজোতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহান্তে বৃষ্টি থেমে কলকাতায় (Kolkata) শীতের আমেজ আসবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

রাজ্য জুড়ে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরে অতিভারী বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি হবে দক্ষিণেও। দমকা হাওয়ার দাপট থাকবে উপকূলেও। মৎস্যজীবীদের ও সমুদ্রের মাছ ধরতে যেতে সতর্ক করা হয়েছে। অতিভারী বৃষ্টির সম্ভবনা দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduwar), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Coochbihar)- সহ উত্তরের পাঁচ জেলায়।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস, ঘোষণা প্রিয়ঙ্কার

তবে, বৃষ্টি থামলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে ২১ অক্টোবর থেকে আকাশ পরিষ্কার হবে। ২২ তারিখ থেকে রাতের তাপমাত্রা নামতে শুরু করবে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। একই সম্ভাবনা উত্তরের পার্বত্য বাদে বাকি জেলায়। ২২ তারিখের পর থেকেই প্রাক শীত বা প্রি-উইন্টার (Pre Winter) দেখা দেবে কলকাতায়। সুতরাং শীতের আমেজ এই সপ্তাহের শেষ থেকেই উপভোগ করবেন মহানগরবাসী।

advt 19

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...