Thursday, June 25, 2026

ওজন কমাতে ব্যাগ ছাড়াই যাত্রী নিয়ে পাড়ি দিল উড়ান

Date:

Share post:

ব্যাগপত্র লাগেজ কাউন্টারে দিয়ে অসমের রূপসী থেকে কলকাতাগামী উড়ানে চেপে বসেছিলেন যাত্রীরা। কলকাতায় বিমান অবতরণের পরই শুরু বিপত্তি। যাত্রীদের পৌঁছলেও ব্যাগেজ বেল্টে প্রায় ২৩ জন যাত্রী ব্যাগ না পেয়ে ওই বিমান সংস্থার আধিকারিকের দ্বারস্থ হলে জানতে পারেন,  আবহাওয়া খারাপ থাকায় চালক বিমানের ওজন কমাতে বলেন। সেকারণেই সকলের ব্যাগ আনা সম্ভব হয়নি। বিমান সংস্থা তাদের দায় এককথায় স্বীকার করে নিলেও এই ঘটনায় যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এমনকী অনেকেই মেজাজ হারিয়েছেন।

আরও পড়ুন:  আরজিকর:  কর্তৃপক্ষের হুঁশিয়ারি সত্ত্বেও কাজে যোগ দিতে নারাজ জুনিয়র ডাক্তারদের একাংশ

উড়ান সংস্থা ‘ফ্লাই-বিগ’ অতি সম্প্রতি কলকাতা থেকে অসমের ধুবড়ি জেলার রূপসী হয়ে গুয়াহাটি পর্যন্ত সপ্তাহে চার দিন উড়ান পরিষেবা দিতে শুরু করেছে। এরফলে কোচবিহার-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধা হচ্ছে ঠিকই। কারণ কোচবিহারে বিমানবন্দর দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে সেখানকার মানুষকে কলকাতায় পৌঁছতে হলে পাঁচ-ছ’ঘণ্টার পথ পেরিয়ে বাগডোগরা যেতে হয়। এক যাত্রীর কথায়  “রূপসীতে পৌঁছতে আমাদের বড়জোর দেড় ঘণ্টা লাগছে। তবে যদি ব্যাগ আটকে থাকে তবে তো মানুষ ভয় পেয়ে যাবেন! সোমবার ওই সব জিনিসপত্র নাকি গুয়াহাটি ঘুরে কলকাতায় এসেছে। কলকাতার বাইরে আছি বলে তা এখনও আমাদের হাতে আসেনি। কিন্তু বিমানের সহযাত্রীদের মধ্যে এক জনের সোমবার দুবাই যাওয়ার কথা ছিল বলে শুনেছিলাম। তাঁর যে কী হল, কে জানে। এক জন চিৎকার করছিলেন, বাচ্চার ওষুধ রয়েছে ব্যাগে।”

গোটা ঘটনায় উড়ান সংস্থাটি তাদের দায় স্বীকার করে বলেছে, ৭২ আসনের এটিআর বিমান কলকাতায় আদার পথে অধিকাংশ সময়ই ভর্তি থাকছে। পাশাপাশি আবহাওয়া খারাপ। তাই বিমান চালক ওজন কমাতে বলেন। কারণ প্রয়োজন হলে যাতে অন্য বিমানবন্দরে অবতরণ করা যায়, তার জন্য অতিরিক্ত জ্বালানি নিতে চেয়েছিলেন তিনি।
advt 19

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...