Saturday, April 4, 2026

পূর্ববর্তী সরকারকে তোপ দেগে দুর্নীতি দমনের বার্তা মোদির

Date:

Share post:

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন(CVC) ও সিবিআইয়ের(CBI) যৌথ সম্মেলনে উপস্থিত হয়ে বুধবার দেশকে দুর্নীতিমুক্ত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানো হবে। পাশাপাশি দেশে দুর্নীতির বাড়বাড়ন্ত প্রসঙ্গে পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপান প্রধানমন্ত্রী(PrimeMinister) নরেন্দ্র মোদি(Narendra Modi)।

সিভিসি ও সিবিআইয়ের যৌথ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “যেভাবে আগের সরকারগুলি কাজ করেছে তাতে স্পষ্ট বোঝা যায় যে দুর্নীতির সঙ্গে লড়াইয়ে তাদের রাজনৈতিক বা প্রশাসনিক সদিচ্ছা ছিল না। আজ দুর্নীতি দমনের জন্য কড়া পদক্ষেপ করার সদিচ্ছা রয়েছে সরকারের। প্রশাসনিক স্তরেও লাগাতার উন্নতি সাধন করা হচ্ছে।” এখানেই না থামে প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশ বিশ্বাস করে দুর্নীতিপরায়ণ ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, তাদের প্রতি দয়া দেখানো হবে না। সরকার তাদের ছাড়বে না। বিগত ৬ থেকে ৭ বছরে আমরা দেশের মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করেছি। আজ তাঁরা মনে করছেন যে দুর্নীতির সঙ্গে লড়াই করা সম্ভব।”

advt 19

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...