Wednesday, June 24, 2026

বর্ষার দুর্যোগ থেকে স্বস্তি, সপ্তাহান্তেই প্রি উইন্টারের আমেজ

Date:

Share post:

দেবী বিদায় নিলেও রাজ্যে বৃষ্টির বিরাম নেই। যদিও  বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় সূর্যের দেখা মিলেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:ফুলেফেঁপে উঠেছে তিস্তা, জলবন্দি ১০ হাজার পরিবার 

আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার তিলোত্তমায় অল্প মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ কালো হয়ে নামতে পারে বৃষ্টি।কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তির প্রকোপ বাড়বে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৩ মিলিমিটার।

এদিকে টানা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ। মেঘ ভাঙা বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত সেখানকার জনজীবন। তবে বুধবার রাত থেকে নতুন করে আর বৃষ্টি হয়নি ডুয়ার্স এবং ভুটান পাহাড়ে। যার ফলে জলস্তর অনেকটাই নেমে গিয়েছে। কিছুটা হলেও স্বস্তিতে ডুয়ার্সবাসী।যদিও এখনও কালো মেঘ সরেনি। বেলা বাড়লেই পুণরায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে শুক্রবার পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তেই এই দুর্যোগ মেটার আভাস মিলেছে। সপ্তাহান্তেই বিদায় নেবে বর্ষা। তবে আগামীকাল থেকে ২৫ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমবে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি। ফলত শহরে প্রি উইন্টার দেখা যাবে ২২ তারিখ থেকেই।তবে পাহাড়ে শীত আসতে এখনও দেরি হবে।
advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...