Tuesday, March 24, 2026

উত্তরসূরি বাছাইয়ের আগেই দু-টুকরো অখিল ভারতীয় আখড়া পরিষদ

Date:

Share post:

ভেঙে গেল ভারতের সাধুসন্ন্যাসীদের শীর্ষ সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদ।সংগঠন ভেঙে দুভাগ হয়ে গিয়েছে।১৩টি আখড়ার মধ্যে সাতটি আখড়া আলাদাভাবে সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদাধিকারীদের নিজেরাই নির্বাচিত করেছে।নির্মোহী, নির্বাণী, দিগম্বর, মহানির্বাণী, অটল, বড়া উদাসীন এবং নির্মল– এই সাত আখড়া নিয়ে একটি অংশ তৈরি হয়েছে।আখড়া–জুনা, নিরঞ্জনী, আবাহন, আনন্দ, অগ্নি এবং নয়া উদাসীন এই ছটি নিয়ে আর একটি অংশ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার হরিদ্বারে অখিল ভারতীয় আখড়া পরিষদের সহ সভাপতি দেবেন্দ্র সিং শাস্ত্রীর পৌরোহিত্যে একটি বৈঠক হয়।মহানির্বাণী আখড়ার মোহন্ত রবীন্দ্র পুরীর নাম সভাপতি ও নির্মোহী আখড়ার মোহন্ত রাজেন্দ্র দাসের নাম সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন- ত্রিপুরায় প্রশাসনের মদতেই তৃণমূলের উপর হামলা! ডিজিকে ডেপুটেশন সুস্মিতা সহ নেতৃত্বের
কিন্তু কেন এইভাবে দুটি অংশে ভাগ হয়ে গেল সংগঠন? দিগম্বর আখড়ার বাবা হঠযোগী অভিযোগ করেন, অখিল ভারতীয় আখড়া পরিষদে বিভিন্ন পদ নির্বাচনে তাঁরা বরাবরই অবহেলিত। তাই নিজেদের পছন্দ অনুযায়ী পদাধিকারী বেছে নিয়েছেন তাঁরা। তিনি জানিয়েছেন, সাত আখড়ার প্রধানরাও চেয়েছিলেন যে, সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মোহন্ত হরি গিরিকে বদল করা হোক।

যদিও দুদিন পর ২৫ অক্টোবর প্রয়াগরাজে অখিল ভারতীয় আখড়া পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। গত মাসে প্রয়াত হন পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি। তার উত্তরসূরি বেছে নেওয়ার জন্য বৈঠক হওয়ার কথা ছিল।এইভাবে পদাধিকারীর নাম ঘোষণা প্রসঙ্গে মোহন্ত হরি গিরি বলেছেন, নাম ঘোষণা কোনওমতেই গ্রহণযোগ্য নয়।এটি সংগঠনের সংবিধান বিরোধী।প্রসঙ্গত, আখড়া পরিষদের প্রথা হল, কোনও সভাপতির মৃত্যু হলে সেই আখড়া থেকেই কাউকে পরবর্তী সভাপতি বেছে নেওয়া হয়। প্রয়াত নরেন্দ্র গিরি ছিলেন নিরঞ্জনী আখড়ার প্রধান।
যদিও চলতি বছরে মহাকুম্ভের সময় তিনটি আখড়া– নির্মোহী, নির্বাণী এবং দিগম্বর আখড়া পরিষদ থেকে বেরিয়ে গিয়েছিল। তিনটি আখড়াই বৈরাগী বৈষ্ণব ঐতিহ্য মেনে চলে।

advt 19

 

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...