Saturday, March 14, 2026

খেলা হবে: অভিষেকের উদ্যোগে ফের ডিসেম্বরে ‘MP CUP’ ফুটবল প্রতিযোগিতা

Date:

Share post:

তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উদ্যোগে ফের হবে এমপি কাপ (MP CUP) প্রতিযোগিতা। ৫ ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

রবিবার, তৃণমূল সাংসদের তরফে এমপি কাপ টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা করা হয়। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা থেকে দলগুলি প্রতিনিধিত্ব করবে। লিগ কাম নকআউট ফরম্যাটেই হবে খেলা। শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। জমকালো উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। অভিষেকের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্টের রূপরেখা তৈরি করবেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা।

দলের সর্বস্তরের কর্মীদের এককাট্টা করে ফুটবলের ময়দানে নামিয়ে সাংগঠনিক শক্তি মজবুত করতে ডায়মন্ড হারবারে ‘এমপি কাপ’ চালু করেন অভিষেক।কোনও পেশাদার খেলোয়াড় নয়, ডায়মন্ড হারবারেরই তৃণমূলের কর্মী-সমর্থকেরা এই ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করেন। পরে অন্যান্য জেলাতেও তা জনপ্রিয় হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সারাবাংলা তথা দেশে সাড়া ফেলে দেওয়া এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা উদ্যোগে ফের শুরু হচ্ছে 5 ডিসেম্বর থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে ফের খেলা হবে। প্রথম বছর থেকেই তা বাংলা তথা দেশ জুড়ে দারুণ সাড়া ফেলেছে।

গত বছর অতিমারির কারণে এই প্রতিযোগিতা হয়নি। কিন্তু এবার আর ফুটবলপ্রেমীদের নিরাশ করছেন না সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ডায়মন্ডহারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে জনপ্রিয় ফুটবল (Football) টুর্নামেন্ট আয়োজনে সবুজ সংকেত দিয়েছেন তিনি। তবে কোভিড (Covid) বিধি মেনে এবারের প্রতিযোগিতা আয়োজিত হবে। অংশগ্রহণকারী দলগুলিকেও টুর্নামেন্টের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।

আরও পড়ুন- বাংলাই মডেল, ১০০ কোটির টিকা নিয়ে জুমলা করছে কেন্দ্র: বললেন মমতাadvt 19

 

 

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...