Friday, May 29, 2026

বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্যে এবার চালু মাইক্রো কনটেনমেন্ট জোন

Date:

Share post:

পশ্চিমবঙ্গে(West Bengal) ফের বাড়ছে করোনাভাইরাস(Coronavirus) সংক্রমণ। সেই কারণে ফের মাইক্রো কনটেনমেন্ট জোন ফিরল রাজ্যে। সম্প্রতি জেলাশাসকদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করে ফের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) তৈরি করার নির্দেশ দেন মুখ্যসচিব। তিনি বলেন, জেলায় জেলায় প্রয়োজন অনুযায়ী তৈরি করতে হবে কনটেনমেন্ট জোন। আর মুখ্যসচিবের সেই নির্দেশেই দেখা গেল তৎপরতা। ওয়ার্ডভিত্তিক কনটেনমেন্ট জোন তৈরি হয়ে গেল জেলায় জেলায়। গোটা রাজ্যে মোট দেড়শোর ওপরে কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

এদিকে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipality) এদিন বিশেষ বৈঠক হয় করোনা নিয়ে। চিহ্নিত করা হয় কয়েকটি বিশেষ এলাকা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য দফতরকে। সিদ্ধান্ত হয়, বিশেষ নজরদারির পাশাপাশি চালানো হবে গণচেতনা অভিযান। কলকাতা পুলিশ ইতিমধ্যেই রাতে শুরু করেছে নাকা চেকিং। কোভিডবিধি অক্ষরে অক্ষরে কার্যকর করতে সচেষ্ট পুলিশ।

আরও পড়ুন-খুলছে স্কুল, প্রস্তুত হচ্ছে শিক্ষা দফতর! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত চিকিৎসক মহলের

উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলায় কনটেনমেন্ট জোন তৈরি করে ফেলা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৫১টি, হাওড়ায় ১৪টি, জলপাইগুড়িতে ৯টি কনটেনমেন্ট জোন তৈরি হয়েছে। হুগলিতেও ৭২টি কনটেনমেন্ট জোন তৈরি করা হচ্ছে। এই সমস্ত এলাকায় কোভিড গ্রাফের দিকে নজর রেখেই কনটেনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এখানকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি আবশ্যিক। কলকাতাতে এখনই কনটেনমেন্ট জোন করা হবে না বলে জানিয়েছেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। সূত্রের খবর, কলকাতায় প্রয়োজন অনুযায়ী মাইক্রো কনটেনমেন্ট জোন করা হতে পারে ভবিষ্যতে।

advt 19

 

Related articles

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে বাড়ল আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকা কালবৈশাখীতে তছনছ শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের দীর্ঘ গ্রামাঞ্চল। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায়া ঝড়ের কারণে ৭ জনের মৃত্যুর খবর...

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...