Saturday, April 4, 2026

বিতর্কে ডি’কক, ব্যক্তিগত কারণ দেখিয়ে খেললেন না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( t-20 world cup)  বিতর্কে জড়িয়ে পড়লেন কুইন্টন ডি’কক ( Quinton de Kock )। ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাচ থেকে নাম তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি ওপেনার। জোর গুঞ্জন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু গেড়ে প্রতিবাদ এড়াতেই এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ডি’কক!

টস হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে এই ম্যাচ খেলছেন না ডি’কক। তাঁর জায়গায় টিমে ঢুকেছেন রেজা হেনড্রিক্স। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে কেন হঠাৎ করে ডি’কক সরে দাঁড়ালেন, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি বাভুমা। এর কিছুক্ষণ পরেই টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটকিপার দীনেশ কার্তিক ট্যুইট করে দাবি করেন, ‘বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনে শামিল না হওয়ার জন্যই কুইন্টন ডি’কক এই ম্যাচ খেলছে না।’

 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু গেড়ে প্রতিবাদ জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তবে ডি’কক সমেত কয়েকজন ক্রিকেটার তাতে অংশ নেননি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা বোর্ড জাতীয় শিবিরে স্পষ্ট বার্তা পাঠিয়েছিল যে, দলের সব ক্রিকেটারকে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এই আন্দোলনে যোগ দিতেই হবে। বোর্ডের এই নির্দেশ এড়াতেই ম্যাচ থেকে সরে গেলেন ডি’কক, প্রশ্নটা কিন্তু জোরালো ভাবেই উঠছে।

আরও পড়ুন:এবার শামির পাশে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান, টুইটারে বিশেষ বার্তা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...