Monday, May 18, 2026

খুলে দেওয়া হল বাইপ্যাপ সাপোর্ট, ওটস দিয়েই ব্রেকফাস্ট সারলেন অসুস্থ পঞ্চায়েতমন্ত্রী

Date:

Share post:

অসুস্থ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সোমবার তার অবস্থা যথেষ্ট উদ্বেগজনক হওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, মন্ত্রীর বাইপ্যাপ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তবে অক্সিজেন এখনও লাগছে তাঁর। সকালে পাকা পেঁপে ও ওটস খেয়েছেন তিনি।  মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ৭ সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। সোমবার রাতে নতুন করে সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়নি। ভালই ঘুম হয়েছে তাঁর।

আরও পড়ুন:হুগলির বেশ কিছু জায়গায় মাইক্রো কনটেন্টমেন্ট জোন, কড়া নজরদারি প্রশাসনের

হাসপাতাল সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবিটিসের পাশাপাশি সিওপিডির সমস্যা রয়েছে।এসএসকেএম হাসপাতালের এমএসভিপি পীযুশ রায় জানান, মন্ত্রীর হার্টের সমস্যা ছিল। সঙ্গে সিওপিডি, সুগার। সেইসঙ্গে বার্ধক্যজনিত বেশকিছু  সমস্যা থাকায় তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয়।সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির পর্যবেক্ষণে একটি মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন এসএসকেএম হাসপাতালের এমএসভিপি পীযুশ রায়।সেইসঙ্গে রয়েছেন, কার্ডিওলজির বিভাগীয় প্রধান সরোজ মণ্ডল রয়েছেন। সঙ্গে সিসিইউ স্পেশালিস্ট, মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, এন্ডোক্রিনোলজি, নেফ্রোলজির বিশেষজ্ঞ নিয়ে বোর্ড। সকলেই সকালে দেখেছেন। সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। বিকেলেও তাঁরা প্রত্যেকেই রিভিউ করেন। সেই মতোই ওষুধ ও অন্যান্য চিকিৎসা চলছে।

রবিবার সকালে রুটিন চেকআপ করাতে এসএসকেএম-এ যান সুব্রত মুখোপাধ্যায়। সোমবার সকালে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করানোর কথা ছিল। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে পড়ে। ৭৫ বছরের বর্ষীয়ান নেতার শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে নিয়ে যাওয়া  হয়। হাসপাতাল সূত্রে খবর,  সুব্রত মুখোপাধ্যায়কে মাঝে মধ্যে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে।

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...