Tuesday, March 24, 2026

২৫ দিন পর অবশেষে মাদক মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান

Date:

Share post:

২৫ দিনের দীর্ঘ জেল বন্দিদশা কাটিয়ে অবশেষে ঘরে ফিরবেন শাহরুখপুত্র আরিয়ান খান(Aryan Khan)। বৃহস্পতিবার মাদক মামলায়(drug case) আরিয়ান সহ ৩ অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেছে বোম্বে হাইকোর্ট(Bombay High Court)। আরিয়ানের পাশাপাশি জামিন পেয়েছেন অভিযুক্ত আরবাজ মার্চেন্ট(Arbaaz merchant) এবং মুনমুম ধামেচা(Munmum dhamecha)।

বৃহস্পতিবার বোম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিন মামলার শুনানি শুরু হওয়ার পর এনসিবি আইনজীবী আদালতে জানান, আরিয়ানের কাছে থেকে মাদক পাওয়া না গেলেও আরবাজের কাছে থেকে পাওয়া গেছে এবং আরিয়ানই তাঁদের বলেছে যে মাদক পার্টিতে আরবাজের কাছ থেকে যে মাদক পাওয়া গেছে, পার্টিতে সেই মাদক সেবনের পরিকল্পনা ছিল তাঁদের। এমনকি আরিয়ানের চ্যাট থেকে কমার্শিয়াল কোয়ান্টিটি মাদক কেনার সূত্র পাওয়া যায় বলে দাবি করেন তিনি। এনসিবির দাবি করে আরিয়ানের বিরুদ্ধে তাঁদের কাছে যথেষ্ট প্রমাণ আছে।

অন্যদিকে পাল্টা আরিয়ানের পক্ষের আইনজীবী মুকুল রোহাতগির তরফে জানানো হয়, আরিয়ানের সঙ্গে আটক হওয়া যে পাঁচজনের থেকে মাদক পাওয়া গেছে তার দায় আরিয়ানের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তিনি জানতেনই না, তাঁর সঙ্গে যাঁরা ঐ পার্টিতে আছেন তাঁদের কাছে মাদক আছে। পাশাপাশি তিনি বলেন, অচিতের থেকে মাত্র ২.৪ গ্রাম মাদক পাওয়া গেছে। একজন মাদকপাচারকারীর কাছে মাত্র ২.৪ গ্রাম মাদক থাকা কি যুক্তিযুক্ত, প্রশ্ন তোলেন তিনি। যদিও এই জামিনের বিরোধিতা করে এনসিবির তরফে জানানো হয় আরিয়ান শুধু মাদকদ্রব্য সেবন করেন না তার বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে এবং সে আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গেও জড়িত। আরিয়ান জামিন পেলেন সাক্ষীরা প্রভাবিত হতে পারেন। তবে আদালতে এনসিবির দাবি ধোপে টেকেনি।

আরও পড়ুন:ভারত ৯৯ বছরের লিজে স্বাধীনতা পেয়েছে: আজব দাবি বিজেপি নেত্রীর

উল্লেখ্য, গত ২ অক্টোবর ক্রুজশিপে মাদক পার্টি থেকে আটক করা হয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানকে। দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করে এনসিবি। এরপর একাধিকবার জামিনের আবেদন খারিজ হওয়ার পাশাপাশি গত ৮ অক্টোবর আরিয়ানকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তরফে। ম্যাজিস্ট্রেট কোর্টের পর মুম্বই সেশন কোর্টেও খারিজ হয় জামিনের আবেদন। সবশেষে বোম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন জানান তার আইনজীবী। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেখানেই মিলল জামিন।

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...