Monday, April 6, 2026

কেন্দ্রের বিরুদ্ধে জয় আলাপনের, হাইকোর্ট খারিজ করল CAT-এর দিল্লিতে শুনানির সিদ্ধান্ত

Date:

Share post:

কেন্দ্রের বিরুদ্ধে জয় পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। মামলা ফিরছে রাজ্যে (West Bengal)। প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে খারিজ করল কলকাতা হাইকোর্ট (kolkata High Court)। পাশাপাশি কলকাতার ক্যাট (CAT)-এর বিচারাধীন মামলার শুনানি দ্রুত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের (Sabyasachi Bhattacharya) অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন-রোমে মোদি: ১২ বছরে প্রথম G20 সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী

মুখ্যসচিব পদের অবসরের আগেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ সাময়িক বৃদ্ধি করেছিল কেন্দ্র। কিন্তু বর্ধিত সময়সীমা পর্যন্ত কাজ করেননি আলাপন, বরং নির্দিষ্ট দিনেই অর্থাৎ ৩১ মে, ২০২১ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদ থেকে অবসর নেন তিনি। এর পরই আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু করেছিল কেন্দ্র। ওই তদন্ত খারিজের দাবিতে CAT-এর কলকাতা বেঞ্চের দ্বারস্থ হন আলাপন।

আরও পড়ুন-ঘুষ-বিতর্কে সমীর ওয়াংখেড়ে, তদন্তে গঠন ৪ সদস্যের দল

উল্লেখ্য, আলাপন জানিয়েছিলেন, অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে তিনি কোনও সুযোগ-সুবিধাই পাচ্ছেন না। সমস্যার সমাধানের আগেই ২২ অক্টোবর ওই মামলা দিল্লিতে স্থানান্তর হয়ে যায়। এরপরই কলকাতা (Kolkata) থেকে সরিয়ে দিল্লিতে (Delhi) শুনানি করার ক্যাট (CAT)-এর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। আজ, শুক্রবার হাইকোর্ট ক্যাট-এর শুনানি দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্তকে খারিজ করে দিল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...