Thursday, June 25, 2026

GST: দীপাবলীর আগে রাজ্যগুলিকে ৪৪ হাজার কোটি টাকা দিলো কেন্দ্র

Date:

Share post:

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার(Central) বকেয়া জিএসটির(GST) টাকা দিচ্ছে না রাজ্যকে। সম্প্রতি এমনই অভিযোগ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কেন্দ্র-রাজ্য সেই সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝেই দীপাবলীর(Diwali) ঠিক আগে বৃহস্পতিবার রাজ্যগুলিকে ব্যাক-টু-ব্যাক ঋণের ৪৪ হাজার কোটি টাকা দিলো কেন্দ্রীয় সরকার। ২০২১-২২ অর্থবর্ষের জন্য ১.৫৯ লক্ষ কোটি টাকার আনুমানিক পণ্য ও পরিষেবা কর বা জিএসটি রাজস্ব ঘাটতির চূড়ান্ত কিস্তি বাবদ এই টাকা দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন:রোমে মোদি: ১২ বছরে প্রথম G20 সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের জেরে দেশজুড়ে জিএসটি সংগ্রহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল। এমন অবস্থায় ২০২০ সালে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির রাজস্বের জন্য একটি ব্যাক-টু-ব্যাক হলোইন নেওয়ার ব্যবস্থা চালু করে জিএসটি ক্ষতিপূরণের টাকা মেটাতে রাজ্যগুলিকে দিতে রাজি হয় কেন্দ্র। সেই টাকা কেন্দ্র নিজেই ঋণ নিয়ে তা রাজ্যগুলির হাতে তুলে দিচ্ছে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, জিএসটি কমপেনসেশনের বদলে ২০২০-২১ অর্থবর্ষে পর পর ১.১০ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয় রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে। ২০২১-২২ অর্থবর্ষে এই পরিমাণ ১.৫৯ লক্ষ কোটি টাকা। এরপর দীপাবলীর আগে ফের রাজ্যগুলিকে ঋণের টাকা দিল কেন্দ্র।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...