Saturday, April 4, 2026

খড়দহে সিপিএম-বিজেপির অভিযোগ ওড়ালেন শোভনদেব

Date:

Share post:

সকাল ১১টা পর্যন্ত খড়দহে ভোট পড়েছে ২৩.৬০ শতাংশ। এরই মাঝে খড়দহ স্টেশন রোডে আক্রান্ত হন প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। সিপিএমের অভিযোগ, গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তন্ময় বলেন, কয়েক জায়গায় আমাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। আমরা চাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক।
খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অবশ্য তৃণমূল প্রার্থী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। বরং তার পাল্টা অভিযোগ, দলীয় প্রতীক লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী। তিনি প্ররোচিত করছেন যাতে তাকে হেনস্থা করা হয়। আমরা দলের তরফ থেকে কর্মী সমর্থকদের প্ররোচনা পা না দিতে নির্দেশ দিয়েছি। তাই এধরনের অভিযোগ ভিত্তিহীন।  ১৯২ নং বুথের এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন- ভোট গ্রহণ পর্ব শুরু হতেই ইভিএম বিভ্রাট খড়দহে
সকাল সাড়ে আটটা নাগাদ নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে বের হন পোড়খাওয়া প্রবীণ রাজনীতিবিদ। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শোভনদেব। তৃণমূলের অভিযোগ, খড়দহের কল্যাণ নগর বিদ্যাপীঠে শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে ‘বাধা’ দেয় বাহিনী।

খড়দহ কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫, পোলিং স্টেশন ১৬৬, মোতায়েন করা হয়েছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৪৪ এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৯৭।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...