Sunday, March 22, 2026

আইসিসির টি-২০ ব‍্যাটারদের তালিকায় শীর্ষে বাবর আজম

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( t-20 world cup) অসাধারণ পারফরম্যান্স করার পুরস্কার পেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ( Babar Azam)। আইসিসির (icc)  টি-২০ ব‍্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। সরিয়ে দিলেন ইংল্যান্ডের ব্যাটার দাভিদ মালানকে। পঞ্চম স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি।

চলতি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স পাক অধিনায়কের। তিনটি অর্ধশতরান করে ফেলেছেন তিনি। এখনও পর্যন্ত ১৯৮ রান করেছেন বাবর। গড় ৬৬। স্ট্রাইক রেট ১২৪.৫২। গত সপ্তাহে দু’নম্বরে ছিলেন তিনি। কিন্তু আফগানিস্তান এবং নামিবিয়ার বিরুদ্ধে অর্ধশতরানের কারণে ১৪ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে এলেন পাক অধিনায়ক।

বুধবারই প্রকাশিত হয় আইসিসি টি-২০ ব‍্যাটারদের তালিকা। সেখানে ৮৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর। ৭৯৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দাভিদ মালান। ৭১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বিরাট।

বোলারদের তালিকায় প্রথমবার শীর্ষে শ্রীলঙ্কার বোলার ওয়ানিন্দু হসরঙ্গা। প্রথম দশে নেই ভারতের কোন বোলার। এদিকে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে এখনও আফগানিস্তানের মহম্মদ নবির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন শাকিব আল হাসান।

আরও পড়ুন:মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়ে বিশেষ বার্তা নীরজের

Related articles

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...