Saturday, June 27, 2026

ভারতীয় বিজ্ঞানীদের মান্যতা: অবশেষে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

অবশেষে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World health Organization)। ভারত বায়োটেকের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার টিকা (Vaccine) কোভ্যাক্সিনকে (Covaxin) ছাড়পত্র দিয়েছে হু (WHO)। এবার থেকে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে কোভ্যাক্সিন। এই স্বীকৃতি ভারতীয় বিজ্ঞানীদের পরিশ্রম আন্তর্জাতিক ক্ষেত্রে মান্যতা পেল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন-মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়ে বিশেষ বার্তা নীরজের

ভারতে এখন প্রধানত দুটি করোনার টিকা ব্যবহৃত হয়; কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন।করোনার ভ্যাকসিন হিসেবে কিছুদিন রাশিয়ার স্পুটনিক ভি দেশে ব্যবহৃত হয়েছে। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এখন ভারতে তৈরি হলেও, তা সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যৌথ প্রযুক্তিতে তৈরি। কিন্তু কোভ্যাক্সিন তৈরি হয়েছে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে। তৈরি করেছে ভারত বায়োটেক। এই ভ্যাকসিন আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি না পাওয়ায় ইতিমধ্যেই দেশজুড়ে অসন্তোষ দেখা দেয়। একে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ায় বিরোধীরা। ভারতের তরফ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কোভ্যাক্সিনের মান্যতার জন্য আবেদন করা হচ্ছিল। শেষ পর্যন্ত তৃতীয় ট্রায়ালের পর এটিতে ছাড়পত্র দিল হু।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...