Saturday, April 4, 2026

টুইটারে সমালোচকদের একহাত নিয়ে বিরাটের পাশে রাহুল গান্ধী

Date:

Share post:

মহম্মদ শামির ( Mohammad shami) পাশে দাঁড়ানোয়, আক্রমণের মুখে পড়েন ভারত ( india) অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)। সোশ্যাল মিডিয়ায় কোহলির ৯ মাসের মেয়ে ভামিকার উদ্দেশে দেওয়া হয় ধর্ষণের হুমকি। আর এই ঘটনার তীব্র নিন্দা করে বিরাটের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী( Rahul Gandhi)। টুইটারে সমালোচনাকে একহাত নেন কংগ্রেস সাংসদ।

টুইটারে সমালোচকদের এক হাত নিয়ে রাহুল লেখেন,” প্রিয় বিরাট, এই মানুষগুলো হিংসায় পরিপূর্ণ। কারণ ওরা কারও ভালবাসা পায় না। ওদের ক্ষমা করে দাও। তুমি দলকে রক্ষা করো।” রাহুলের এই টুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে শুধু রাহুল গান্ধী নন, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক পর্যন্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বিষয়ে।

ইনজি তাঁর ইউ টিউব চ্যানেলে বলেছেন,”আমি শুনেছি কোহলির মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। মানুষকে বুঝতে হবে দিনের শেষে এটা একটা খেলা। আমরা হয়তো আলাদা দেশের প্রতিনিধিত্ব করছি, তবে খেলছি তো একটাই খেলা। কোহলির নেতৃত্ব বা ওর ব্যাটিং নিয়ে সমালোচনা করুন, কিন্তু ওর পরিবারকে আক্রমণ করার অধিকার পেলেন কোথা থেকে। কোহলির পরিবারকে আক্রান্ত হতে দেখে আমি অত্যন্ত দুঃখিত।”

আরও পড়ুন:পিছিয়ে থেকেও রোনাল্ডো ম‍্যাজিকে আটালান্টার বিরুদ্ধে ড্র ম‍্যানইউর

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...