Saturday, April 4, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে অশ্বিনকে ফেরানোর পরামর্শ সুনীল গাভাস্করের

Date:

Share post:

বুধবার টি-২০ বিশ্বকাপে( t-20 World cup) তৃতীয় ম‍্যাচে নামছে ভারত ( india)। প্রতিপক্ষ আফগানিস্তান ( Afghanistan)। পরপর দু’ম‍্যাচ পাকিস্তান ( Pakistan) এবং নিউজিল্যান্ডের ( New Zealand) কাছে হেরে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা কঠিন বিরাটদের সামনে। এই অবস্থায় তৃতীয় ম‍‍্যাচে আফগানদের বিরুদ্ধে জিতে মরিয়া টিম ইন্ডিয়া। আর তৃতীয় ম‍্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে (R Ashwin) ফেরানোর কথা বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)।

পাকিস্তানের বিরুদ্ধে হারের পরেই ভারতীয় দলে অশ্বিনকে ফেরানোর দাবি তুলেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। কিন্তু নিউজিল্যান্ডের ম‍্যাচে দেখা যায়নি তাঁকে। আর এবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ফের অশ্বিন প্রসঙ্গ তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর।

এদিন সংবাদমাধ্যমে গাভাস্কর বলেন,” অশ্বিন বিশ্বের অন্যতম সেরা বোলার। বাঁ-হাতি, ডান হাতি দু’ধরনের ব্যাটারের বিরুদ্ধেই সমান কার্যকরী। আফগানিস্তানের স্পিন আক্রমণে বৈচিত্র্য অনেক বেশি। মুজিব উর রহমান না খেলতে পারলেও ওদের স্পিনারের অভাব নেই। ভারতকে সেটা ভাবতে হবে। বরুণকে খেলতে আফগানিস্তানের বিশেষ সমস্যা হবে বলে মনে হয় না। তাই অশ্বিনকে খুব দরকার। আর যদি দল এমন কোনও স্পিনারকে চায় যে হাওয়ায় ধীরে বল করে তা হলে রাহুল চাহারের কথা ভাবতে পারে।”

আরও পড়ুন:টুইটারে সমালোচকদের একহাত নিয়ে বিরাটের পাশে রাহুল গান্ধী

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...