Wednesday, June 24, 2026

শাহরুখের থেকে মোটা টাকা আদায়ের জন্য ধরা হয়েছিল আরিয়ানকে , সিটের কাছে দাবি এক সাক্ষীর

Date:

Share post:

শাহরুখ খানের পুত্র (Shahrukh Khan son Aryan Khan) আরিয়ান খানকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। উদ্দেশ্য বলিউড অভিনেতার থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করা। বিজয় পাগাড়ে নামে এক সাক্ষী মাদক মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) (SIT) কাছে এই দাবি করেছেন। বিজয় সুনীল পাটিল নামে একজনের নাম করেছেন। তিনি আবার ন্যাশনাল কংগ্রেস পার্টির(এনসিপি) ঘনিষ্ঠ ।

এদিকে শনিবারই মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজ দাবি করেছেন, আরিয়ান কাণ্ডের পিছনে মূল ষড়যন্ত্রকারী ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)। আর এই পার্টি ঘনিষ্ঠ হল সুনীল।

মহারাষ্ট্রের ধুলের বাসিন্দা বিজয় পাগাড়ের দাবি, ২০০৮-এ কোনো একটি কাজের জন্য সুনীলকে বেশ কিছু টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই টাকা ফেরত পাচ্ছিলেন না। টাকা আদায়ের জন্য সুনীলকে তাগাদা দেওয়া শুরু করেন। সুনীলের সঙ্গে তিনি আমেদাবাদ, সুরাট এবং মুম্বই গিয়েছিলেন। বিজয়ের আরও দাবি, গত ২৭ সেপ্টেম্বর থেকে নভি মুম্বইয়ের একটি হোটেলে ছিলেন সুনীল। ওই হোটেলেই আরিয়ান কাণ্ডের আরও এক সাক্ষী কে পি গোসাভির নামেও একটি ঘর বুক করা হয়েছিল।

পুলিশের কাছে কী বলেছেন বিজয়? বিজয়ের দাবি, সেদিন ওই ক্রুজে এনসিবি-র অভিযান উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্বপরিকল্পিত । অভিযান চালানোর কয়েক দিন আগে ওই হোটেলেই সুনীল ও গোসাভির সঙ্গে দেখা করেন বিজেপি ঘনিষ্ঠ নেতা মণীশ ভানুশালী। বিজয়ের দাবি, তিনিও তখন ওই হোটেলেই ছিলেন। তিনি তাঁদের তিন জনকে একসঙ্গে দেখতে পান। এমনকী সুনীলকে চুম্বন করার পর মণীশকে বলতে শুনেছেন ‘বড় কাজ হয়ে গিয়েছে। এরপর আহমেদাবাদের উদ্দেশে রওনা হতে হবে। তবে পাগাড়েকে সঙ্গে নিও না।”

যদিও তাদের মধ্যে কী শলাপরামর্শ হয়েছিল এবং তারপর কী ঘটতে চলেছে তা বিজয় তখন বুঝতে পারেনি। কিন্তু এখন বুঝতে পারছেন যে তখন কী কথা হয়েছিল । অন্তত পুলিশের কাছে এমন টাই দাবি বিজয়ের।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...