Saturday, April 18, 2026

একডালিয়া এভারগ্রিনের নাম হচ্ছে “সুব্রত ভবন”, বসছে প্রাণ পুরুষের পূর্ণাবয়ব মূর্তি

Date:

Share post:

প্রাণের চেয়েও প্রিয়। কয়েনের এক পাড় যদি হয় একডালিয়া এভারগ্রিন, অন্য পাড় সুব্রতদা। গড়িয়াহাট মোড়ের এই ক্লাবটিকে একার হাতে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ১৯৭২ সাল থেকে যে ক্লাব ও পুজোর টানা ৫০ বছর সভাপতি ছিলেন তিনি। যে ক্লাবের দুর্গাপুজোকে রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে বিখ্যাত করেছেন তিনি। তাই একডালিয়াও ভুলতে পারবে না তাদের এভারগ্রিন দাদাকে। একডালিয়া ভুলতেও চায় না প্রিয় প্রেসিডেন্টকে।

এবার দক্ষিণ কলকাতার বিখ্যাত একডালিয়া এভারগ্রিন ক্লাব ভবনের নামকরণ হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের নামে। শুধু তাই নয়, ক্লাব চত্বরেই বসানো হবে সুব্রতবাবুর পূর্ণাবয়ব মর্মরমূর্তিও। ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে এমনই সিদ্ধান্ত নিচ্ছেন একডালিয়া এভারগ্রিন ক্লাবের সদস্যরা। অনুরাগী ও সংঘের সদস্যদের এমন ইচ্ছার কথা জানান, একডালিয়া এভারগ্রিনের কোষাধ্যক্ষ তথা প্রয়াত সভাপতির ৪৮ বছরের ছায়াসঙ্গী স্বপন মহাপাত্র।

স্বপনবাবুর কথায়, “সিদ্ধান্ত আমাদের হয়েছে ঠিকই, কিন্তু ছন্দবাণী বউদির (সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী) সম্মতি নিয়েই ক্লাব ভবনের নাম বদলে দেব। সরকার ও পুরসভার অনুমতি নিয়ে দাদার মূর্তিটাও বসানো হবে।”

আরও পড়ুন- ত্রিপুরা পুরভোটের আগে আগরতলায় প্রচারে ঝড় তৃণমূলের, হাড়ে কাঁপুনি বিজেপির

 

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...