Thursday, June 25, 2026

অষ্টভূজা: মুখ্যমন্ত্রীত্ব ছাড়াও হাতে আরও ৮ গুরুত্বপূর্ণ দফতর

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভায় রদবদল প্রত্যাশিত ছিল। সেইমতো মঙ্গলবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। অমিত মিত্রের (Amit Mitra) বদলে এবার রাজ্যের অর্থমন্ত্রী তিনিই। আর এই সঙ্গেই মুখ্যমন্ত্রিত্ব বাদে মমতার অধীনে থাকা দফতরের সংখ্যা হল ৮। কঠোর পরিশ্রমী তিনি। কাজে অনীহা নেই। ২০১১-এ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক কাজের খুঁটিনাটি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার অনেক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব নিজের কাঁধে নিলেন তিনি।

অর্থ দফতর ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রয়েছে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও সংস্কৃতি, ভূমি ও ভূমি সংস্কার, উত্তরবঙ্গ উন্নয়ন, উদ্বাস্তু ও পুনর্বাসন, কর্মী ও প্রশাসনিক সংস্কার এবং ই- গভর্ন্যান্স। চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), ইন্দ্রনীল সেন (Indranil Sen), সাবিনা ইয়াসমিনের (Sabina Yasmin) মতো প্রতিমন্ত্রী রয়েছেন তাঁর দফতরে। পাশাপাশি, আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee), অমিত মিত্রের মতো উপদেষ্টা রয়েছেন। আছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদীও। এঁদের সঙ্গে নিয়েই আটটি দফতরের কাজ সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শারীরিক কারণে আর ভোটে দাঁড়াতে চাননি অমিত মিত্র। কানাঘুষো ছিল তিনি হয়তো কলকাতায় ছাড়তে পারেন। কিন্তু তাঁকে অর্থ দফতরের উপদেষ্টা করে রেখে দিলেন অমিত মিত্র। অর্থ দফতরের কাজে পরামর্শ দেবেন তিনি।

আরও পড়ুন:সুব্রতদা পর্ব ৩ : দুর্গাপুরের সেই সভায় সুব্রতদার বিস্ফোরক বক্তৃতা

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...