Monday, April 6, 2026

আগামী এপ্রিলেই বিয়ে করতে চলেছেন রণবীর -আলিয়া? 

Date:

Share post:

আগামী এপ্রিলেই বিয়ে করতে চলেছেন রণবীর -আলিয়া (Ranveer Kapoor & Alia Bhat)। বলিউডে (Bollywood star) এই যুগলের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে চর্চা ছিল । দুজনেই পরপর বেশ কয়েকটি সম্পর্ক ভেঙেছেন। তবে বলিউড সূত্রের খবর এবার নাকি একদম পাক্কা বন্দোবস্ত। আগামী এপ্রিলেই কাপুর এবং ভাট পরিবারের দুই সন্তানের শুভ বিবাহ হতে চলেছে।

আগে শোনা গিয়েছিল চলতি বছরের ডিসেম্বরে দুজনে বিয়ে করবেন । কিন্তু রক্ষণশীল কাপুর পরিবারের ছেলে রণবীর বাবার বাৎসরিক কাজ শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করতে চাননি । সম্প্রতি অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে । তাই এবার বিয়ের প্রস্তুতি পর্ব শুরু করতে চলেছে কাপুর পরিবার।

তাছাড়া অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে এই প্রথমবারএকসঙ্গে কাজ করছেন রণবীর এবং আলিয়া। ছবির শুটিং সম্পূর্ণ হলেও পোস্ট প্রোডাকশনের কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেসব শেষ না করে রণবীর বা আলিয়া কেউই এই মুহূর্তে টানা ছুটি পাবেন না । এই কাজ শেষ হতে হতে আগামী ফেব্রুয়ারি হয়ে যাবে। তাই তারপর এপ্রিলেই হবে তাদের বিয়ে।

আবার অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, রণবীরের মা নীতু কাপুর আলিয়াকে খুব পছন্দ করেন। পুত্রবধূ হিসেবে এই প্রথমবার মা ছেলের কোনও পছন্দকে মন থেকে স্বীকৃতি দিয়েছেন । এর আগে কখনও দীপিকা পাড়ুকোন কখনও ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন থাকলেও মায়ের আপত্তি থাকায় কোন সম্পর্কই বিয়ে অব্দি এগোয়নি । কিন্তু এবার নাকি নীতু কাপুর নিজেই চাইছেন আলিয়া সঙ্গে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘরে বউ আনতে ।

এদিকে বিয়ে উপলক্ষে কাপুরদের বাসভবন কৃষ্ণা রাজ বাংলো সারাই ও রং করার কাজ চলছে। ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ চলছে রণবীরের নিজস্ব ফ্ল্যাটেও । এই সবকিছুই শেষ হলে বিয়েটা সেরে ফেলবেন তারকা যুগলে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...