Saturday, March 14, 2026

Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জের! এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের টিটাগড় থানায়

Date:

Share post:

এবার পদ্মশ্রী (Padma Shri) সম্মানিত কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হল টিটাগড় থানায় (Titagarh Police Station)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)।

সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এক সাক্ষাৎকারে ভারতের (India) স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর কথায়, “স্বাধীনতা যদি ভিক্ষে করে পাওয়া যায় তাহলে তা কী করে স্বাধীনতা হতে পারে? যে স্বাধীনতা পাওয়া গিয়েছিল, তা ছিল ভিক্ষে। প্রকৃত স্বাধীনতা পাওয়া গিয়েছে ২০১৪-তে।” তার এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

আরও পড়ুন: Tathagata Roy-Dilip Ghosh ফের তথাগত : বিজেপির আত্মহত্যার খবর প্রকাশ্যে আসছে, দিলীপ : প্রমাণ দিন

আইনজীবীর দাবি, অভিনেত্রী দেশের সংবিধানকে অবমাননা করেছেন। দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। তাই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচী। তাঁর কথায়, “ভারতবর্ষের একজন নাগরিক হয়ে কঙ্গনার টিভি চ্যানেলের এই সাক্ষাৎকার মেনে নেওয়া যায় না। এটা দেশের মানুষের অপমান। এই জন্য ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ২৯৫এ, ৫০৪ এবং ৫০৫ -এইসব ধারায় তাঁর বিরুদ্ধে টিটাগড় থানার মামলা করেছি।”

কঙ্গনার এই মন্তব্যের বিরোধিতা করে গতকাল মহারাষ্ট্রের মন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) নেতা নবাব মালিক তাঁর থেকে পদ্মশ্রী পুরস্কার (Padma Shri Award) ফিরিয়ে নিয়ে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কঙ্গনার কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন কংগ্রেস (Congress) নেতা আনন্দ শর্মাও (Anand Sharma)।

আরও পড়ুন: Ajay Kumar Bhalla: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ভুল রিপোর্ট! ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক কর্তারা

কঙ্গনা ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি (BJP) নেতা বরুণ গান্ধী (Barun Gandhi) টুইটারে লেখেন, ‘কখনও মহাত্মা গান্ধীর ত্যাগ ও তপস্যার অপমান, কখনও তাঁর হত্যাকারীর প্রতি শ্রদ্ধা, আর এখন মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে রানি লক্ষ্মীবাই, ভগৎ সিংহ, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে চূড়ান্ত অবজ্ঞা। এই চিন্তাভাবনাকে পাগলামি, না দেশদ্রোহ বলা যায়?’

charring nursing home hair transplant masterbook ortho probe ramkrishna medical complex rice techno global techno global hospital thakurbari techno techno snu snu

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...