Wednesday, April 1, 2026

Assam Rifles Convoy Attacked in Manipur: ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত কম্যান্ডিং অফিসার সহ ৬

Date:

Share post:

পুলওয়ামার (Pulwama) ভয়ঙ্কর স্মৃতি উসকে ফের মণিপুরে অসম রাইফেলস (Assam Rifles Convoy Attacked in Manipur)-এর কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। শনিবার সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর (Churachandpur) জেলায় জঙ্গিহানায় অসম রাইফেলসের এক কমান্ডিং অফিসার-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের তালিকায় রয়েছেন কর্নেল বিপ্লব ত্রিপাঠী (Biplab Tripathi), তাঁর স্ত্রী, সন্তান ও গাড়ির চালক-সহ আরও ৩ জন। কনভয়ে ত্রিপাঠীর পরিবারের লোকজন ছাড়াও ছিল কুইক অ্যাকশন টিমের জওয়ানরা।

আরও পড়ুন-Air Pollution In Delhi : ২ দিন লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

সূত্রের খবর, নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী অসম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। মায়ানমার সীমান্তের কাছে চূড়াচাঁদপুর জেলায় সেই হামলা চালানো হয়েছে। এখনও কোন জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইতিমধ্যে টুইটারে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ‘৪৬ অসম রাইফেলসের কনভয়ে কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা করছি। সেই হামলায় কমান্ডিং অফিসার, তাঁর পরিবার-সহ কয়েকজন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনী। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

শুক্রবার বিপ্লব ত্রিপাঠী বেহিয়াং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। গত রাতে পরিবারের সঙ্গে তিনি ওখানেই ছিলেন। আজ সকালে কনভয় নিয়ে সেখান থেকে ফিরছিলেন বিপ্লব। সেই সময় বেহিয়াং থানা থেকে ৪ কিলোমিটার দূরে আচমকা কনভয়ের উপর হামলা চালানো হয়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, নিষিদ্ধ মণিপুরি জঙ্গি সংগঠন পিপলস লিবারেশ আর্মি (পিএলএ) এই হামলার পিছনে রয়েছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...