Monday, April 6, 2026

Dumdum: খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু অটোচালকের, তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের

Date:

Share post:

ম্যানহোলে পড়ে মৃত্যু হল মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দমদম সেভেন ট্যাঙ্কের কাছে। মৃতের নাম রঞ্জন সাহা। অটোরিকশা চালাতেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়ি ফিরছিলেন পেশায় অটোচালক ৫২ বছরের রঞ্জন সাহা। অন্ধকারে আন্দাজ করতে না পেরে দমদম সেভেন ট্যাঙ্কের কাছে একটি খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আর এই ঘটনাতেই নড়েচড়ে বসেন পুর কর্তৃপক্ষ। অটোচালকের প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

কেন খোলা ছিল ম্যানহোল? পুরসভার নজরদারির অভাবের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিংয়ের দাবি, এটা খুন অথবা আত্মহত্যা। কারণ মৃত ব্যক্তির মুখ নিচের দিকে ছিল।

আরও পড়ুন- Corporation Election: রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবরা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...