Monday, March 16, 2026

T-20 World Cup: কিউয়িদের মাত দিয়ে টি-২০ খেতাব জিততে মরিয়া অস্ট্রেলিয়া

Date:

Share post:

রবিবার মহাধামাকায় টি-২০ বিশ্বকাপের( T-20 World cup) ফাইনালে অস্ট্রেলিয়ার ( Australia) মুখোমুখি নিউজিল্যান্ড ( New Zealand)। কেন উইলিয়ামসনদের মাত দিতে তৈরি অ‍্যারন ফিঞ্চের দল।

২০১৫ ওয়ান ডে বিশ্বকাপের পর এবার আরও একটি বিশ্বকাপ ফাইনালে পরস্পরের মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চলতি টি-২০ বিশ্বকাপে দুবাইয়ে আয়োজিত ম্যাচগুলোয় টস একটা বড় ফ্যাক্টর হয়েছে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের আগে অ্যারন ফিঞ্চ সাফ জানিয়ে দিলেন, রবিবার টস বড় ভূমিকা পালন করবে না।

প্রসঙ্গত, দুবাইয়ের পিচে প্রথমে ব্যাট করা দলই অধিকাংশ ম্যাচ হেরেছে। যদিও ফিঞ্চের দাবি, ‘‘এই সমস্যা অবশ্যই অতিক্রম করা সম্ভব। সত্যি কথা বলতে কী, আমি তো পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে টস হারতে চেয়েছিলাম। কারণ বিশ্বকাপ জিততে গেলে কোনও না কোনও সময়ে আপনাকে প্রথমে ব্যাট করতেই হবে। তাই সেমিফাইনালে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে চেয়েছিলাম। যাতে আত্মবিশ্বাস বাড়ে।’’

নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক আইপিএল ফাইনালের উদাহরণ দিয়েছেন। ফিঞ্চ বলেন, ‘‘আইপিএল ফাইনাল দেখুন। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে বড় রান তুলেছিল এবং জিতেছিল। আপনি যদি প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেন, তাহলে প্রতিপক্ষ দল চাপে থাকবেই।’’ এদিকে, অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আবার চান, তাঁর ব্যাটসম্যানরা মাঠে নেমে ভয়ডরহীন আগ্রাসী ব্যাটিং করুন। ল্যাঙ্গার বলেন, ‘‘দেখুন চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে ভয়ডরহীন ক্রিকেট খেলতেই হবে। অহেতুক গুটিয়ে না থেকে আগ্রাসী ব্যাটিং করতে হবে। যেভাবে আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিলাম, একই মানসিকতা নিয়ে ফাইনালেও মাঠে নামতে হবে।’’

এদিকে, অস্ট্রেলীয়দের চ্যালেঞ্জ জানাতে তৈরি নিউজিল্যান্ড শিবির। অভিজ্ঞ কিউয়ি পেসার টিম সাউদি যেমন কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘অস্ট্রেলিয়া বহুদিন ধরেই অন্যতম শক্তিশালী দল। ২০১৫ সালের পর আবার ওদের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলব। অস্ট্রেলীয়দের সমীহ করলেও ভয় পাচ্ছি না। কারণ এবছরের শুরুতে আমরা ওদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছিলাম।’’

আত্মবিশ্বাসী সাউদি আরও বলেন, ‘‘আমরা গোটা বিশ্বকাপজুডে় সর্বোচ্চ মানের ক্রিকেট খেলেছি। সেরা দলগুলোর বিরুদ্ধে ম্যাচ জিতেছি। তাই কোনও চাপে নেই। ফাইনাল ম্যাচটা দারুণ উত্তেজক হতে চলেছে।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...