Saturday, April 4, 2026

Tripura: সাম্প্রতিক হিংসা নিয়ে খবর করে ত্রিপুরা সরকারের রোষের মুখে দুই মহিলা সাংবাদিক

Date:

Share post:

ত্রিপুরায় সাম্প্রতিক হিংসা নিয়ে খবর করে বিপ্লব দেব সরকারের রোষের মুখে পড়লেন দুই মহিলা সাংবাদিক। রবিবার রাতে ত্রিপুরা থেকে অসমের গুয়াহাটি যাওয়ার পথে পুলিশ তাঁদের আটক করে।জানা গিয়েছে, ত্রিপুরা সীমানা সংলগ্ন করিমগঞ্জ জেলার নিলাম বাজারের কাছ থেকে অসম পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।সোমবার সকালে অসম পুলিশ তাঁদের ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয়।

জানা গিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে খবর করতে সমৃদ্ধি সকুনিয়া এবং স্বর্ণা ঝা গত বৃহস্পতিবার ত্রিপুরায় এসেছিলেন। ত্রিপুরা পুলিশের অভিযোগ, ওই দুই সাংবাদিক ত্রিপুরায় সাম্প্রদায়িক শান্তি নষ্ট করার উদ্দেশ্যে ভুয়ো ও ভিত্তিহীন খবর প্রকাশ ও সম্প্রচার করছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ত্রিপুরায় সাংবাদিকদের ফিরিয়ে আনতে ধর্মনগর থেকে বেশ কয়েকজন মহিলা পুলিশ কর্মীকে করিমগঞ্জ জেলায় পাঠানো হয়। দুই সাংবাদিকের বিরুদ্ধে আগেই সাম্প্রদায়িক সংঘাত ছড়ানো এবং অপরাধমূলক পরিকল্পনায় ইন্ধন সংক্রান্ত ধারায় মামলা দায়ের হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মী ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে উনকোটি জেলার ফটিকরোয় থানায় এফআইআর দায়ের করেন। এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে কাকরাবন ও কুমারঘাট থানায় আরও দুটি মামলা রয়েছে। ধর্মীয় দাঙ্গা বাধানোর অভিযোগে এক মহিলা তাঁদের বিরুদ্ধে কুমারঘাট থানাতেই এফআইআর করেছেন।

যদিও ত্রিপুরা পুলিশের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিকরা। স্বর্ণা ঝা টুইট করে জানান, তাঁরা কোনও সাম্প্রদায়িক উস্কানি দেননি। একটি মসজিদের উপর ভাঙচুর চালানোর বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলেন। ২১ নভেম্বর তাঁদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ত্রিপুরা পুলিশ।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...