Sunday, April 5, 2026

Weather Forecast:বৃষ্টির জেরে পারদ পতন, হিমেল হাওয়ায় শীতের আমেজ,কবে জাঁকিয়ে পড়বে শীত?

Date:

Share post:

নিম্নচাপের জেরে গত কয়েকদিন মেঘে ঢাকা। ফলে রাতের দিকে বঙ্গে পারদ পতন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশে রোদের দেখা মিলেছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে আজ রোদের দেখা মিলবে না।

আরও পড়ুন:Fire:ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত স্যামসাংয়ের সার্ভিস সেন্টার

এদিকে গত সপ্তাহের শেষ দিকে মেঘাচ্ছেন্ন আকাশ থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ছিল শীত শীত ভাব। আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, পারদ পতনের ফলে জেলায় জেলায় ভোরের দিকে কুয়াশা পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে যান চলাচলও বিপত্তি দেখা দিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,মঙ্গলবার হালকা থেকেই মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। বুধবার মূলত শুকনো থাকবে আবহাওয়া।

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...