Wednesday, April 8, 2026

Asansol:জন্মদিনের পার্টিতে ছোড়া হল চার-চারটি গুলি! গ্রেফতার ২

Date:

Share post:

জন্মদিনের পার্টিতে গুলি! শূন্যে গুলি ছুঁড়ে উদযাপন করা হল জন্মদিন। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে আসানসোলার(Asansol) কুলটি থানার বরাকরের রিভারসাইড গোয়ালা পট্টিতে। পার্টির মাঝেই চালানো হয় চার রাউন্ড গুলি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে।। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কালো জ্যাকেট এবং ট্রাউজার পরে এক যুবক শূন্যে গুলি ছুড়ছেন। পাশে আরও একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিয়ো। আর তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ধৃতদের নাম মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব।

আরও পড়ুন:China:ভুটান ভূখণ্ডে জমি দখল করে চিনা গ্রাম বানাচ্ছে লাল ফৌজ

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মনোজের বাড়িতে জন্মদিনের(Birthday) একটি অনুষ্ঠান ছিল। সেখানে নিজের লাইসেন্সপ্রাপ্ত  পিস্তল নিয়ে এসেছিলেন ধর্মেন্দ্র। পার্টি চলাকালীন আচমকাই মনোজ ওই পিস্তল নিয়ে পর পর ৪ রাউন্ড গুলি চালান। মোবাইল ক্যামেরায় তোলা গুলি চালানোর ওই দৃশ্য মুহূর্তের মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। খবর পেয়ে কুলটি থানা(Kulti Police Station) ও বরাকর ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছয়। প্রথমে দু’জনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

ধৃত ধর্মেন্দ্রের দাবি, তাঁর পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত। পাল্টা পুলিশ জানায়, লাইসেন্স থাকলেই ইচ্ছামতো কেউ গুলি চালাতে পারেন না। এরজন্য কারোর প্রাণসংশয় হতে পারত। তাছাড়া বন্দুকের লাইসেন্স যাঁর নামে তিনিই কেবল গুলি চালাতে পারেন।সেখানে মনোজ কি করে গুলি চালালো? এইসকল প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি ধৃতরা। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...