Monday, April 13, 2026

Manikchak: মর্মান্তিক! টাকার দাবিতে ৩ঘণ্টা আটকে রাখায় মৃত্যু হল ২০ দিনের শিশুর

Date:

Share post:

মাত্র ২০ দিন হল এই পৃথিবীর আলো দেখেছে। তার মধ্যেই নিভে গেল সদ্যজাতোর জীবনদ্বীপ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে।
স্থানীয়রা জানিয়েছেন, শিশুটিকে আশীর্বাদ করার অছিলায় বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে দলবল নিয়ে এক ব্যক্তি হাজির হয়। আশীর্বাদ করার জন্য ২ হাজার টাকা পরিবারের কাছে দাবি করা হয়। কিন্ত গরীব পরিবারের পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব ছিল না।

টাকার দাবিতে ২০ দিনের শিশুকে মায়ের থেকে দূরে নিয়ে গিয়ে তিনঘণ্টা আটকে রাখা হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর তিন সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। অভিযোগ, ২ হাজার টাকা দিতে না পারলেও  ৩০০ টাকা দিতে রাজি হন পরিবারের লোকজন।

আরও পড়ুন- Indian Rail:ভিড় সামলাতে তুলে দেওয়া হল ‘জেনারেল’ কামরা, সংরক্ষিত বাতানুকূল কামরা চালু করছে রেল

কিন্তু এতে সন্তুষ্ট না হওয়ায় ওই শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তিনঘণ্টা আটকে রাখা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই সদ্যোজাতর। মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...