Saturday, June 20, 2026

India-New Zealand: ভারত-নিউইল‍্যান্ড ম‍্যাচে টিকিটের কালোবাজারি, গ্রেফতার একাধিক

Date:

Share post:

প্রায় দু’বছর পর ইডেনে ( Eden) ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সাধারণভাবেই এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে কলকাতা বাসীর। রবিবারের ভারত-নিউজিল‍্যান্ড ( india-NewZealand) ম‍্যাচের বিক্রি হয়ে যায় সব টিকিট। এরপর ইডেন চত্বরে দেখা যায় কালোবাজারিদের দাপট। অভিযোগ উঠেছে, টিকিটের কালোবাজারিরও। সূত্রের খবর, সেই অভিযোগেই ইডেন গার্ডেন্স চত্বর থেকে ১১ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বাজেয়াপ্ত হল ভারত বনাম নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচের ৬০টি টিকিটও।

করোনার কথা মাথায় রেখে ম‍্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে রবিবারের ম‍্যাচে। যার ফলে টিকিটের চাহিদা যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। আর এই রবিবারের ম‍্যাচের টিকিট নিয়ে শুরু হয় কালোবাজারি। ৬৫০ টাকার টিকিটের দাম উঠে আকাশ ছোঁয়া। ৬৫০ টাকার টিকিট ওঠে দুই থেকে তিন হাজার টাকা। ওপর দিকে ১৫০০ টাকার টিকিটের দাম চাওয়া হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা। শনিবার দুপুরেই এই বিষয়টি সামনে আসে। তার পরই সক্রিয় হয় পুলিশ। শেষমেশ অভিযান চালিয়ে টিকিটের কালোবাজারির সঙ্গে যুক্ত ১১ জনকে গ্রেফতার  করে পুলিশ। টিকিটের কালোবাজারি রুখতে রবিবার সকাল থেকেই ইডেন চত্বরে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:Sourav Ganguly: ইডেনের ২২ গজে ফের ব্যাট হাতে নামতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...