Sunday, June 28, 2026

PNB:অ্যাকাউন্ট থেকে উধাও ৪৫ লক্ষ টাকা, গ্রেফতার ব্যাঙ্কের ১ কর্মী সহ ৬

Date:

Share post:

রাতারাতি অ্যাকাউন্ট থেকে উধাও ৪৫ লাখ টাকা। বেসরকারি ব্যাঙ্ক নয়। খাস কলকাতায় এহেন ঘটনা ঘটেছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের সিআইটি রোড শাখায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন ব্যাঙ্কেরই আউটসোর্স কর্মী।

আরও পড়ুন:Agartala:পুরভোটের আগে তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

প্রতারিত ব্যক্তি জানিয়েছেন,পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিআইটি রোড শাখায় তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে। গ্রাহকের অভিযোগ, ব্যাঙ্কের নাম করে প্রথমে ভুয়ো ফোন এসেছিল তাঁর কাছে। তারপর বিভিন্নভাবে তাঁকে বিভ্রান্তমূলক কথা বলে তাঁর আইডি ও পাসওয়ার্ড জেনে নেয় প্রতারকরা। এরপর একাধিকবার ট্রানজাকশন করে। এবং ধাপে ধাপে ৪৫ লক্ষ টাকা তুলে নেয়। চলতি মাসের ১১ তারিখ ওই অ্যাকাউন্ট থেকে একাধিক বেআইনি লেনদেন হয়। এবং তার প্রমাণও মিলেছে।

ঘটনা জানা মাত্রই ব্যাঙ্কের দ্বারস্থ হন ওই গ্রাহক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দেখা যায় আইডি পাসওয়ার্ড জেনে নেওয়া সহ একাধিক উপায়ে জালিয়াতি করে এই টাকা তছরুপ করা হয়েছে। তদন্তে নেমে লালবাজার গোয়েন্দা বিভাগের দুর্নীতি শাখা প্রথমে ২ জনকে গ্রেফতার করলেও পরে আরও ৫ জনকে এই ঘটনায় গ্রেফতার করে।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...