Tuesday, March 31, 2026

Threat to Gautam Gambhir: বিজেপি সাংসদ গৌতমকে খুনের হুমকি!

Date:

Share post:

প্রাণনাশের হুমকি পেলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Threat to Gautam Gambhir)। আইএসআইএস কাশ্মীরের (ISIS Kashmir) নামক সংগঠন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে (Threat to Gautam Gambhir) প্রাণে মারার হুমকি দিল৷ বুধবার দিল্লির রাজেন্দ্রনগর থানা ও জেলা ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-Cabinet Meeting: বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে

গৌতম অভিযোগ করেছেন, আইএসআইএস কাশ্মীরের (ISIS Kashmir) তরফে হুমকি দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে, সেই ইমেলে (Email) কেবল তাঁর জীবন নাশের কথাই জানানো হয়নি। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের খুনের কথাও বলা হয়েছে।

ডিসিপি সেন্ট্রাল শ্বেতা চৌহান (Sweta Chouhan) জানিয়েছেন, গৌতম গম্ভীরের বাড়ির সুরক্ষা বাড়ানো হয়েছে। বিজেপি সাংসদের অভিযোগ পেয়ে বর্তমানে সেই ইমেলের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইমেলের শেষে কারোর নাম, সাবজেক্ট কিছু ছিল না বলে জানিয়েছেন গম্ভীর।

আরও পড়ুন-CPIM: পুরভোটে সিপিআইএমের বাজি ‘রেড ভলেন্টিয়ার্স’! জোর জল্পনা রাজনৈতিক মহলে

চলতি বছরের ফেব্রুয়ারিতে, গৌতম গম্ভীর বলেছিলেন, সীমান্ত সন্ত্রাসের ইস্যু শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক থাকা উচিত না। পাশাপাশি তিনি এও বলেছিলেন যে ভারতীয় সেনাদের জীবন অন্য যেকোনও কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গম্ভীরের বিপক্ষের নেতাদের সঙ্গেও বিভিন্ন সময়ে কথার তরজায় মেতে ওঠেন৷ সম্প্রতি নভজোত সিং সিধুর সঙ্গেও তিনি বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন৷

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...